রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে আগামীকাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩।
বাণিজ্য
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এই বাণিজ্য মেলার উদ্বোধন করবেন।
প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ শুরু হতে যাচ্ছে ১ জানুয়ারি থেকে। পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ মন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান বলেছেন, যুক্তরাজ্য বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) একটি নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সরবরাহ চেইন সংযোগ তৈরি করে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
জরুরি ভিত্তিতে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যিকভাবে সরবরাহে সহায়তার আশ্বাস দিয়েছে সৌদি আরব।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোববার জ্বালানি সমৃদ্ধ ব্রুনাইকে বিদেশী বিনিয়োগকারীদের জন্য যেসব সুযোগ-সুবিধা দেয়া হয় তার সদ্ব্যবহার করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও বাণিজ্য সক্ষমতার বিষয়ে আন্তর্জাতিকভাবে প্রচার-প্রসারে গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি।
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আমদানি ব্যয়ের চেয়ে রপ্তানি আয় কম হওয়ায় অর্থবছরের শুরুতেই বড় অঙ্কের এই বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে।
বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে উভয় দেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে সম্মত হয়েছে। উভয় দেশের প্রধানমন্ত্রী এ ব্যাপারে সম্মত হওয়ায় এটি স্বাক্ষর হতে যাচ্ছে।