ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশের সাথে বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে রূপি ও টাকায় লেনদেন সম্পন্ন করার যে নির্দেশনা দিয়েছে সেটাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
বাণিজ্য
বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) কার্যকর এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে দু’দেশের মধ্যে দুই দিনব্যাপী বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক।
আমদানির বিপরীতে বাড়ছে না রফতানি। ফলে চলতি অর্থবছরের শুরুতেই বড় অংকের বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়েছে। একইসাথে চলতি হিসাব ও সামগ্রিক লেনদেনেও ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।
সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রমে ডিলার বা জনপ্রতিনিধিদের কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তার একান্ত সচিবের নাম ব্যবহার করে প্রতারণ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
তুরস্কের ওপর থেকে অনানুষ্ঠানিক বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনতির পর চলতি বছর দেশ দুটির নেতার পুনর্মিলন হয়েছে।
ভোজ্যতেলের দাম নিয়ে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা বিশ্বাসঘাতকতা করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।তিনি বলেন, ‘আমার ভুল হয়েছে রমজান মাসে ব্যবসায়ীদের অনুরোধ করেছিলাম দাম সহনীয় পর্যায় রাখতে।
হাইতিতে বুধবার একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ একথা জানিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি জানিয়েছেন, তার দেশ এবং বাংলাদেশ ইউক্রেন সঙ্কটের পর সুইফট সিস্টেম এড়িয়ে লেনদেন ও বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার জন্য বিকল্প পদ্ধতি অনুসন্ধান করছে।
পবিত্র রমজানে এক কোটি হতদরিদ্র মানুষকে সাশ্রয়ী দামে ছয় খাদ্যপণ্য সরবরাহ করবে সরকার।রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।