আগামীকাল বাফুফের নতুন কমিটির প্রথম সভা। প্রথম সভায় আলোচ্যসূচির সংখ্যা ২৮। বাফুফের কোনো নির্বাহী সভায় এত সংখ্যক এজেন্ডা সাম্প্রতিক সময়ে কখনো দেখা যায়নি।
বাফুফে
গত তিন মাস ধরে বাংলাদেশ নারী ফুটবল দলের বেতন বকেয়া আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এমন বাজে অবস্থা কেনো, এ নিয়ে অডিট হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
প্রায় ১৬ বছর পর নতুন সভাপতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সালাউদ্দিনের পর এবার সভাপতির চেয়ারে বসেছেন তাবিথ আউয়াল। গতকাল (শনিবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে এই পদে জয়ী হন তিনি। আর বাফুফের নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অনেকটা অনুমেয় ছিল। হলোও তেমনটাই। বাফুফের এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন সাবেক সহ সভাপতি তাবিথ আউয়াল এবং তৃণমূল সংগঠক এ এফ এম মিজানুর রহমান।
মনোনয়ন গ্রহণ এবং প্রত্যাহারসহ অনেক নাটকীয়তার মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সভা ও নির্বাচন। এর মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে বাফুফের কাজী সালাউদ্দিন অধ্যায়।
দিন চারেক পরেই বাফুফে নির্বাচন। এরই মধ্যে হঠাৎ বাফুফে ভবনে আকস্মিক আগমন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। ফুটবলাঙ্গনের অনুমান ছিল, নির্বাচন সংক্রান্ত বিশেষ কোনো বার্তা ক্রীড়া উপদেষ্টার এই সফর।
ফুটবলাঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। ফেডারেশনের কমিটিতে আসার জন্য চলছে নানা অঙ্ক-সমীকরণ। সেই সময় আজ সন্ধ্যায় আকস্মিক খবর বাফুফে নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরু আর নেই।
আসন্ন বাফুফে নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমাদানকারীদের মধ্যে ৫০ জন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে ৬ জন ও সদস্যপদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাফুফে নির্বাচনের জন্য মনোনয়ন কেনার সময় ছিল তিন দিন। তিন দিনে ৬২ মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। এতে বাফুফের কোষাগারে জমা হয়েছে ২৩ লাখ টাকা। একটি সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদের বিপরীতে যথাক্রমে ৪ টি ও তিনটি ফরম বিক্রি হয়েছে।
সকাল থেকেই বাফুফে ভবনে সংগঠকদের আনাগোনা। সাড়ে দশটা থেকে শুরু হয় কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগের শুনানি। সেই শুনানি চলেছে বিকেল পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত।