বার

মেসির মায়ামি বেছে নেয়ার কারণ জানালেন বার্সা সভাপতি

মেসির মায়ামি বেছে নেয়ার কারণ জানালেন বার্সা সভাপতি

বার্সেলোনায় দুই দশকের অবিশ্বাস্য অধ্যায় ছিল লিওনেল মেসির। ছিল চারটি চ্যাম্পিয়ন্স লিগ, ১১টি লা লিগাসহ অনেক ট্রফি আর অসংখ্য অর্জন। ক্লাবের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচে মাঠে নামা, সবচেয়ে বেশি গোলসহ অসংখ্য ব্যক্তিগত ও দলীয় রেকর্ড-অর্জনে রাঙিয়েছেন নিজেকে। তবে সুযোগ থাকা সত্ত্বেও ওই বার্সাকে না বলেই মেসি তার নতুন অধ্যায় শুরু করেছেন ইন্টার মায়ামির হয়ে।

এবার ফুটেজ মুছে ফেলার মামলায় অভিযুক্ত ট্রাম্প

এবার ফুটেজ মুছে ফেলার মামলায় অভিযুক্ত ট্রাম্প

আরও এক মামলায় অভিযুক্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে এবার মার-এ-লাগোর অবকাশযাপন কেন্দ্রের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ মুছে ফেলার জন্য এক কর্মচারীকে চাপ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।

সাতক্ষীরায় ৬ স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরায় ৬ স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৬ পিস স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ওই চোরা কারবারিকে আটক করা হয়।

বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে। 

এলন মাস্কের স্টার লিংক এবার বাংলাদেশে ইন্টারনেট সেবা দিতে প্রস্তুত

এলন মাস্কের স্টার লিংক এবার বাংলাদেশে ইন্টারনেট সেবা দিতে প্রস্তুত

বাংলাদেশেও এবার বিনিয়োগ এবং ব্যবসা করতে চাইছে এলন মাস্কের স্যাটেলাইট কোম্পানি। এলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের আরেকটি সংস্থা স্টার লিংক। এই স্যাটেলাইট কোম্পানি বাংলাদেশে ইন্টারনেট সরবরাহ করবে। 

মেয়ের বাড়ি যাওয়ার পথে বাবার মৃত্যু

মেয়ের বাড়ি যাওয়ার পথে বাবার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ৪জন আহত হয়।    

গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশও শুক্রবার

গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশও শুক্রবার

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।