বার

ভারতে ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ১০ লাখ ক্ষতিপূরণ

ভারতে ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ১০ লাখ ক্ষতিপূরণ

ভারতে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের পরিবার প্রতি ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেবে রেল।

এবার ঢাকায় মুক্তি পাচ্ছে কোরিয়ান সিনেমা

এবার ঢাকায় মুক্তি পাচ্ছে কোরিয়ান সিনেমা

কোরিয়ান চলচ্চিত্রপ্রেমী দেশের দর্শকদের জন্য সুখবর দিলেন মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (০২ জুন) থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে কোরিয়ান সিনেমা ‘৬/৪৫’।

ত্বকের ক্ষতি করে যেসব খাবার

ত্বকের ক্ষতি করে যেসব খাবার

ত্বকের যত্ন নেওয়া একেবারেই সহজ কাজ নয়। অনেক সময়ে যত্ন নিয়েও কোনও লাভ হয় না। ব্রন ও র‌্যাশ লেগেই থাকে। সাধারণত ধুলা-বালি, দূষণ, বাইরের খাবার খাওয়ার প্রবণতা, জল কম খাওয়া এসব কারণে ত্বকের সমস্যাগুলো দেখা দেয়। এছাড়া কয়েকটি খাবার রয়েছে, যেগুলোও ত্বকের জন্য একেবারেই ভালো নয়। চিকিৎসকরা বলছেন, সেগুলো ত্বকের জন্য রোদের চেয়েও বেশি ক্ষতি করে।

রাশিয়ার ৫ কনস্যুলেটের মধ্যে ৪টি বন্ধ করে দিয়েছে বার্লিন

রাশিয়ার ৫ কনস্যুলেটের মধ্যে ৪টি বন্ধ করে দিয়েছে বার্লিন

জার্মানিতে রাশিয়ার পাঁচটি কনস্যুলেটের মধ্যে চারটিই বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্লিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও জার্মানির সম্পর্কে যখন তীব্র টানাপড়েন চলছে তখন এ পদক্ষেপ নিয়ে উত্তেজনা আরো বাড়িয়ে দিল জার্মানি।

রাধানীতে চার সাইবার প্রতারক গ্রেপ্তার

রাধানীতে চার সাইবার প্রতারক গ্রেপ্তার

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানী মহাখালী এলাকা থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-আরিফ আবেদীন ওরফে জিসান, অনিক হোসেন, শাওন আহম্মেদ ও মো. নাসিম খান।

ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ সিটিতে গণ লিফলেট বিতরণ বুধবার

ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ সিটিতে গণ লিফলেট বিতরণ বুধবার

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার (৩১ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডেই গণ লিফলেট বিতরণ করা হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে করপোরেশনের সব ওয়ার্ডেই এই কর্মসূচি পালন করা হবে।

বাজেট অধিবেশন শুরু বুধবার

বাজেট অধিবেশন শুরু বুধবার

একাদশ জাতীয় সংসদের ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হবে আগামীকাল বুধবার। এদিন বিকেল ৫টায় সংসদের ২৩তম অধিবেশন শুরু হবে। গত ১৪ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।