নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.এমাম হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিএনপি নেতা
টাঙ্গাইলে জেলা বিএনপির ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ নভেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩ নভেম্বর) রাতে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার ও ছাত্রদল নেতা নাজমুল আহসানকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে ভৈরবের একটি বাসা থেকে ডিবি পরিচয়ে সাদা পোষাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজকে আটক করার অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করার ঘটনায় বিএনপির ৬৮ জনকে নেতাকর্মীকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিএনপির ডাকা হরতালে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, বাসে আগুন দিয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকনকে গোয়েন্দা পুলিশ আটক করার অভিযোগ উঠেছে।
কারাবন্দি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গত নির্বাচনে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম সব মামলায় জামিন পেলেও মুক্তি পাননি।
হাইকোর্ট বিভাগের বিচারপতি মো.আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে তলব করেছেন হাইকোর্ট।