বর্তমান সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবি বাস্তবায়নে বরিশালে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে বরিশাল মহানগর বিএনপি।
- কুড়িগ্রামে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন
- * * * *
- নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী
- * * * *
- ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় সরকারি ১৫ সৈন্য নিহত
- * * * *
- রংপুরে গাছে মোটরসাইকেলের ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
- * * * *
- রফতানি প্রণোদনার আবেদন নিরীক্ষায় নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
- * * * *
বিএনপির
ঢাকাসহ সব সাংগঠনিক মহানগরে আজ মঙ্গলবার থেকে টানা দুদিন লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি। এ নিয়ে দলটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মহানগরওয়ারি গঠন করেছে টিম।
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে নাশকতার পৃথক দুই মামলায় জামিন দিয়েছেন আদালত। তবে প্রধান বিচারপতির বাস ভবনে হামলা মামলায় আলতাফ হোসেন চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
কালো পতাকা মিছিল করেছে সাভার ও আশুলিয়া থানা বিএনপি। মঙ্গলবার সকাল ৮টার সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে কালো পতাকা হাতে নিয়ে মিছিলটি বের হয়ে গেণ্ডা গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
দ্রব্যমূলোর ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি ও সংসদ নির্বাচন বাতিলসহ ১ দফা দাবি আদায়ের লক্ষে ফরিদপুরে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষে কুষ্টিয়ায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি।
নেতাকর্মীদের মুক্তিসহ একদফা দাবিতে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৮ অক্টোবর দলীয় কার্যালয় তালাবদ্ধ হওয়ার ৮৫ দিন পর শুক্রবার প্রথম তালা খুলে এ সভা করে বরিশাল জেলা বিএনপি।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি