বিক্ষোভ

আজ ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানায় আওয়ামী লীগের বিক্ষোভ

আজ ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানায় আওয়ামী লীগের বিক্ষোভ

আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। বিকাল ৩টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ

সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ

বিএনপির জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন এমন অভিযোগ তুলে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দেশজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের

দেশজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রবিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।শনিবার রাতে ইউটিউবে প্রচারিত ভাষণে ইমরান খান বলেন, ‘স্বাধীনতা সহজে আসে না। একে ছিনিয়ে আনতে হয়। এর জন্যে ত্যাগ স্বীকার করতে হয়।’

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পর ইসরাইলে ব্যাপক বিক্ষোভ

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পর ইসরাইলে ব্যাপক বিক্ষোভ

ইসরাইলে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। লাখ লাখ লোক রাস্তায় নেমে নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কারের চেষ্টা প্রতিরোধ করার দাবি জানাচ্ছে। রোববার পরিকল্পিত বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে কথা বলায় তার লিকুদ পার্টির সিনিয়র সদস্য ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে ছাঁটাই করেন নেতানিয়াহু।

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স; একদিনে গ্রেফতার ৪৫৭

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স; একদিনে গ্রেফতার ৪৫৭

ফ্রান্সে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী প্যারিস থেকে একদিনে ৪৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪৪১ জন পুলিশ সদস্য।

বিক্ষোভের ডাক দিলেন রাবি শিক্ষার্থীরা

বিক্ষোভের ডাক দিলেন রাবি শিক্ষার্থীরা

স্থানীয়দের হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রোববার (১২ মার্চ) সকাল বিক্ষোভের এই ডাক দেন তারা। সকাল ১০টায় এই মিছিল অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের জোহা চত্বর থেকে শুরু হবে বিক্ষোভ।

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলি ইতিহাসে ‌'বৃহত্তম বিক্ষোভ'

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলি ইতিহাসে ‌'বৃহত্তম বিক্ষোভ'

ইসরাইলের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী সরকারের পরিকল্পনার বিরুদ্ধে টানা ১০ম সপ্তাহের মতো ইসরাইলজুড়ে লাখ লাখ লোক বিক্ষোভ করেছে।

ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৩, বিক্ষোভে উত্তাল গ্রিস

ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৩, বিক্ষোভে উত্তাল গ্রিস

ট্রেন দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গ্রিস। বিক্ষোভকারীদের সাথে দেশটির প্রধান রেল কার্যালয়ের বাইরে পুলিশের সংঘর্ষের খবরও পাওয়া গেছে।

ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ

ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ

অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছর করার পদক্ষেপসহ পেনশন সংস্কার পরিকল্পনার বিষয়ে সরকারের ওপর চাপ অব্যাহত রাখার লক্ষ্যে, শনিবার ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।