যশোর প্রতিনিধি: সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে বেনাপোল সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, সীমান্ত দিয়ে শুধু চামড়া নয়, আমরা কোনও ধরনের অবৈধ জিনিস প্রবেশ ও পাচার করতে দিচ্ছিনা।
বিজিবি
কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের আশঙ্কায় দিনাজপুরের হিলিসহ সীমান্তের বিভিন্ন এলাকায় সতর্কাবস্থা জারি করা হয়েছে। ঈদের দিন থেকে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কঠোর নজরদারি করবেন।
কুষ্টিয়ায় ৪৭ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি) এর ৯৬ তম রিক্রুট ব্যাজের সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
যশোর প্রতিনিধি: মিথ্যে কাজের প্রলোভন দেখিয়ে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মানব পাচারকারী ও মাদক ব্যবসায়ী আনিছুর আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা জব্দ করেছে। পাচার হতে যাওয়া ইউনুস আলীকে উদ্ধার করেছে ৪৯ বিজিবি।
৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, ১২ তারিখ রাতে মেইন পিলার ৪০/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে মাঠের মধ্যে সন্দেহ ভাজন ৭ জনকে দেখতে পায় বিজিবি। বিজিবির সন্দেহ হলে তাদেরকে আটক করে।
যশোর প্রতিনিধি: যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার বোতল ফেনসিডিল সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান পন্য ও মাদক জব্দ করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গত ৫ মাসে যশোরের সীমান্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে ১১ হাজার বোতল ফেনসিডিল, ৭ কেজি সোনা সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সেই সাথে ইয়াবা ও মাদক পাচার সহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৭৩ জন চোরাচালানিকে গ্রেফতার করা হয়েছে।
যশোর প্রতিনিধি: যশোরের চাঁচড়া বাসস্ট্যান্ড এ পুলিশ চেক পোষ্টের পাশে যশোর থেকে বেনাপোল গামী একটি বাস থেকে ১০ টি স্বর্নের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। বেনাপোলগামী একটি বাস থেকে এ স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের ওজন ১.১৬৩ কেজি (৯৯.৭১ ভরি) । যার আনুমানিক মূল্য ৬৭,০০,০০০/- (সাতষট্টি লক্ষ) টাকা।
মুন্সীগঞ্জের শিমুলিয়ায় সপ্তম দিনের মতো ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে, তবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরিতে যাত্রী উঠানামার শৃঙ্খলা ফেরাতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫ টি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি।এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি। মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী এলাকা অভয়বাশ নামক স্থান থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।
ঈদে ঘরমুখী মানুষেল ঢল ঠেকাতে ফেরি ঘাটগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। তার পরও মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘটে যাত্রীর ঢল অনেকটায় বেশী।