নেত্রকোনায় দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে পরশমনি (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে রুবেল পালোয়ান (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট
নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহিন আহমেদ (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে৷ ঘটনাটি মঙ্গলবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটে। নিহতরা হলেন মঈন উদ্দিন (৬৪)ও হেসনু বিবি (৫৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে সুপারি গাছের ওপর পল্লীবিদ্যুৎ এর লাইন পড়ে যায়৷ মঈন উদ্দিন লাইন সরাতে সুপারি গাছ কাটতে গেলে বিদ্যুৎ এর লাইনে তিনি জড়িয়ে পড়েন। এসময় তাঁর স্ত্রী হেসনু বিনি তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজন মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিলে ডাক্তার মৃত ঘোষণা করেন৷
এ ঘটনায় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন৷
জুড়ী থানার এসআই পরিতোষ পাল জানান, পরিবারের সদস্যরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন কাজের অনুমতি চেয়েছেন৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কিশোরগঞ্জের সদর উপজেলার যশোদল ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিকশা গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোরে ওই ইউনিয়নের বানিয়া-কান্দির (বিএডিসি সার, গুদাম) সামনের গ্যারেজে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাপস (৪০) নামের ওই যুবক বোয়ালখালীর উত্তর করলডেঙ্গা গ্রামের মধু চৌধুরীর ছেলে।
ঝিনাইদহে মোটরচালিত মেশিন দিয়ে গরুর বিচালি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমা বেগম (৩৫) নামের তিন সন্তানের জননী মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের হাসান আলীর স্ত্রী।
ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সালাম মিয়া (৩৬) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুন) দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় দীনেশ চন্দ্র (৪৩) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।