কয়লা সংকটের কারণে প্রথমবারের মতো সম্পূর্ণরূপে সাময়িকভাবে বন্ধ হচ্ছে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‘পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র’। ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় প্রায় এক মাসের জন্য এই বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। এর প্রভাব ঢাকা, বরিশাল ও খুলনাসহ সব জায়গায় থাকবে।
- রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
- * * * *
- জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম
- * * * *
- সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর
- * * * *
- শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
- * * * *
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- * * * *
বিদ্যুৎ
চাঁপাইনবাবগঞ্জের বিসিক এলাকায় পাশাপাশি থাকা দুটি পুকুরের ওপরে সারি সারি সাজানো সোলার প্যানেল। পুকুরের পানি থেকে একটু ওপরে বিশেষ পদ্ধতিতে বাতাস ও ঢেউ সামলাতে সক্ষম ফ্লোটারের ওপরে ভাসছে প্রায় ১৫০০ সোলার প্যানেল।
আগামী ২০২৩-২৪ অর্থবছরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য মোট ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যেখানে বিদ্যুৎ খাতে ৩৩ হাজার ৮২৫ কোটি ১০ লাখ টাকা এবং জ্বালানি খাতে ৯৯৪ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মে) বিকেলে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের এপাই জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রথমবারের মত জাতীয় গ্রিডে যুক্ত হল দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র। এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২ দশমিক ৩০ মেগাওয়াট। এটি চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে অবস্থিত।
বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিয়ন কয়লা সংকটের অভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ৫ দিন ধরে বন্ধ রয়েছে। ডলার সংকটের কারণে কয়লা আমদানির বিল পরিশোধ করতে পারছে না বাংলাদেশ।
ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় সাময়িকভাবে বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পায়রা বিদ্যুৎ কেন্দ্র। কয়লা না থাকায় এই বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটের একটিতে গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।
রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম মিয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলার শরীফবাগ গ্রামের মৃত শানু মিয়ার ছেলে আলম। তিন সন্তানসহ বর্তমানে কুনিপাড়ায় থাকতেন।
কুড়িগ্রাম সদরের মোগলবাসা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুঃখিত চন্দ্র (২৬) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মোগলবাসা ইউনিয়নের কিসমত মাল ভাঙা গ্রামে নিজ বাড়িতে এ দূর্ঘটনার শিকার হন দুঃখিত চন্দ্র।
রাজধানীর মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীতে একটি রিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে হাসান (২১) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন