পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লোহা চুরি করার সময় চার কিশোরকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (৯ জুন) রাতে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে তাদের আটক করা হয়।
- রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
- * * * *
- জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম
- * * * *
- সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর
- * * * *
- শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
- * * * *
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- * * * *
বিদ্যুৎ
বুধবার (৭ জুন) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। বুধবার (৭জুন) বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। চলমান বিদ্যুৎ সংকটের মধ্যেই ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেল।
মেহেরপুরের গাংনীতে পাখিভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা তসলিমা খাতুন (২৪) ও মেয়ে মাহি (১৪ মাস) মারা গেছেন।মঙ্গলবার (৬ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশে তীব্র গরম বাড়ার সাথে সাথে লোডশেডিং অনেক বেড়ে গেছে। ঢাকাসহ সারা দেশে প্রতিদিন কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না।
চলমান লোডশেডিংয়ের কারণে সারাদেশে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
কয়লার অভাবে আজ সোমবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল। কয়লা সঙ্কটে ২৫ মে একটি ইউনিট বন্ধ হলেও অবশিষ্ট ইউনিট আজ বন্ধ হয়ে গেল।
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে কাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুতের প্রধান লাইনের সঙ্গে স্পৃষ্টে হয়ে মো. রিপন (৩৬) ও নাছির উদ্দিন (২৮) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
কয়লার অভাবে পটুয়াখালীর ১,৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আজ সোমবার (৫ জুন) থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে। এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে প্রায় ২ সপ্তাহ সময় লাগবে।রবিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আশা করছি বর্তমান লোডশেডিং থেকে আমরা বেরিয়ে আসতে পারব।’