আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১১তম আসরের। আগের দশটি আসরের থেকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবারের বিপিএলকে পরিচালনার কথা জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। যার অংশ হিসেবে আসর শুরুর এক সপ্তাহ আগেই টুর্নামেন্ট উপলক্ষে বর্ণীল সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।