আসর শুরুর এক দিন আগে থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট বিক্রির প্রথম দিনেই উপচে পড়া ভিড় ছিল বুথগুলোতে। এবার বিপিএলের টিকিট বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
- একটি দেশকে সুবিধা দিতে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল ফ্যাসিবাদী সরকার : প্রধানমন্ত্রী
- * * * *
- কৃষক হত্যা ও ট্রান্সফরমার চুরি: গাইবান্ধা থেকে গ্রেপ্তার ১
- * * * *
- বিক্রয় ডটকমে নিয়োগ বিজ্ঞপ্তি
- * * * *
- জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- * * * *
- ফিলিপাইনে সাপের ছোবলে প্রাণ দিলো ১৪ বছরের শিশু, প্রাণে বাচলো ছোট ভাই-বোন
- * * * *
বিপিএল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে আগামী ৩০ ডিসেম্বর থেকে। আসর শুরুর আগের দিন অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে স্ট্রাইকার্সদের নেতৃত্ব দেবেন আরিফুল হক।
বিপিএলের একাদশ আসর আগামীকাল (সোমবার) থেকে মাঠে গড়াচ্ছে। হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বেলা দেড়টায় আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। তার আগে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিযোগী ৭টি দল। এরই মাঝে শেষ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলো কয়েকজন দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
চোটের কারণে আলিস আল ইসলামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সম্ভাবনায় ধাক্কা লেগে যায়। তবে সেই ধাক্কায় ভেঙে না পড়ে নতুন আশায় বুক বাঁধছেন তিনি। আসছে বিপিএলে আবার ভালো পারফর্ম করে জাতীয় দলের দুয়ারে কড়া নাড়তে চান রহস্য স্পিনার।
বিপিএল মাঠে গড়াচ্ছে। মাঝে একদিন বিরতির পরেই শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল।
আগামী সোমবার (৩০ ডিসেম্বর) শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মাঝে উদ্বোধন হয়ে গেছে অনেক আলোচিত এই আসরের। বাংলাদেশের সর্বোচ্চ এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট ভক্তদের জল্পনা-কল্পনার কমতি থাকে না।
ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির উদ্বোধনী আসরে সামনে থেকে নেতৃত্ব দিয়ে রংপুর বিভাগকে শিরোপা জিতিয়েছেন আকবর আলী।
বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছিলেন। এই ব্যাটারের ঝলমলে ব্যাটিংয়েই গ্লোবাল সুপার লিগে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স।
সদ্য সমাপ্ত যুব এশিয়া কাপে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের মারদাঙ্গা খেলা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে বিপিএল মিউজিক ফেস্ট। ঢাকায় আয়োজিতে এই মিউজিক ফেস্টে পাকিস্তানি সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলি খানসহ দেশের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। দর্শকদের কথা মাথায় রেখে ঢাকায় হতে যাওয়া ফেস্টের টিকিটের মূল্য কমিয়েছে বিসিবি ।