থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শনিবার থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার।
বিমানবন্দরে আটক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে দেশত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের একটি আবেদন জমা আছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন চৌধুরী ও তার স্বামীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
দেশ ছেড়ে কলকাতা যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খান। বুধবার সকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হয়। শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।