সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত যুব এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
- বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের
- * * * *
- শিল্পমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক
- * * * *
- সৌদি থেকে সিলেট ফ্লাইট চালুর আহ্বান প্রবাসীকল্যাণমন্ত্রীর
- * * * *
- বজ্রপাত প্রতিরোধে উদ্যোগ জোরদার করছে সরকার
- * * * *
- বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় কোন জেলায়, কেন?
- * * * *
বিশ্বকাপ
কাতারে অনুষ্ঠিতবব্য ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছরেরও কম সময় বাকি আছে। এরই মধ্যে কাতার বিশ্বকাপের ভেন্যুগুলো একের পর এক উদ্বোধন করা হচ্ছে।
প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে স্থান পেয়েছে বাংলাদেশ।করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে স্থগিত হয়ে গেছে মেয়েদের বিশ্বকাপ বাছাই। তাই গ্রুপের শীর্ষে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে চলে গেছে বাংলাদেশের মেয়েরা।
বর্তমান ও সাবেক দুই ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ইতালি কিংবা পর্তুগালের মধ্যে যেকোন এক দলের কাতার বিশ্বকাপের টিকিট পাওয়া হচ্ছেনা। প্লে-অফে একই বিভাগে দু’দল পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত বাদ পড়তে হবে যেকোন একটি দলকে।
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বুধবার (১৭ নভেম্বর) চিলিকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। এতে সহজেই লাতিন অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার।
সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেই ছিটকে যেতে হয়েছিল বাবর আজমের পাকিস্তান দলকে। তবে ওই ম্যাচে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ানের দাঁতে দাঁত চেপে লড়াই ক্রিকেটের ইতিহাসের পাতায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে
আর্জেন্টিনা-ব্রাজিল মাঠে নামা মানে সুপার এল ক্লাসিকো। দুই দলের মুখোমুখি হওয়া মানেই বাড়তি উত্তেজনা থাকে দর্শকদের মনে। কিন্তু কাতার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দর্শকদের মনের আশা পূরণ করেনি কোন দল।
দু'হাজার একত্রিশ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে টি-২০ বিশ্বকাপের মোস্ট ভ্যালুয়েবল টিম ঘোষণা করল আইসিসি। সেরা দলে জায়গা হয়নি কোনো ভারতীয় ক্রিকেটারের। বাবর আজম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার তিনজন ও নিউজিল্যান্ডের মাত্র ১ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা দলে। দেখে নেয়া যাক কারা সুযোগ পেলেন সেরা একাদশে।
সপ্তম আসরে এসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। রোববার রাতে দুবাইয়ে হওয়া সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে।শিরোপা জিতে ১৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় পৌনে ১৪ কোটি টাকা।