ইউরোপীয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বড় অঘটনের স্বীকার হয়েছে পর্তুগাল। রোববার সার্বিয়ার কাছে লিসবনে ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে পর্তুগালের। এতে করে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ড পঞ্চমবারের মত বিশ্বমঞ্চে খেলার আশাও অনেকটাই ফিকে হয়ে গেছে।
- কাঁঠাল কিনতে গিয়ে জাল নোটসহ চক্রের সদস্য আটক
- * * * *
- কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন গাইবান্ধার চার ইউনিয়ন
- * * * *
- কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: ৪ আসামির স্বীকারোক্তি, একজনের রিমান্ড
- * * * *
- বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই
- * * * *
- কাপাসিয়ায় পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
- * * * *
বিশ্বকাপ
প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। আজ সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।দুই দলের কেউ এখন পর্যন্ত একবারও এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১০-এ ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এবারই প্রথম ফাইনালে উঠেছে।
অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, ঠিক ছয় বছর পর আরো একটি আইসিসি বিশ্ব ইভেন্টের ফাইনালে মুখোমুখি দুই দল। সেই বার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে বেশ ভালো ব্যবধানেই জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।
ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। আর এ জয়ে বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিতের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লিওনেল স্কালোনির শিষ্যরা।
কলম্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিল ব্রাজিল। বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে সাও পাওলোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ১৭৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করে ৫ উইকেট ও এক ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
টি টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি আগুনে ম্যাচের প্রতীক্ষা। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি অপ্রতিরোধ্য পাকিস্তান ও অস্ট্রেলিয়া। দুবাইয়ে দুই দলের উত্তেজনায় ঠাসা ম্যাচটি শুরু হচ্ছে রাত ৮টায়। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে টস পর্ব। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার মানে আগে ব্যাট করতে হচ্ছে পাকিস্তানকে।
ম্যাচসেরা মিচেল চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে গ্রুপ-১'এর এক নম্বর দল ইংল্যান্ডের মুখোমুখি হয় গ্রুপ-২'এর দু'নম্বর দল নিউজিল্যান্ড। সুপার টুয়েলভে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, উভয় দলই নিজেদের ৫ ম্যাচের চারটিতে জেতে।
২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের নাটকীয় ফাইনালের স্মৃতি আজও তাজা ক্রিকেটপ্রেমীদের মনে। নির্ধারিত ৫০ ওভারে ম্যাচ টাই হওয়ার পর ফলাফল নির্ধারণের জন্য সুপার ওভারে গড়ায় লড়াই। তবে সুপার ওভারেও ম্যাচ টাই হয়। বাউন্ডারি কাউন্টে (বেশি বাউন্ডারি মারার জন্য) ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।