ঘরের মাঠে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে রেকর্ড ছয়বারের শিরোপা জয়ী আর্জেন্টিনা। বুধবার রাতে শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে যুব আলবিসেলেস্তারা।
- বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন
- * * * *
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে গুলশানে বিএনপি নেতাদের অবস্থান
- * * * *
- সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ মারা গেছেন
- * * * *
- টিপু হিয়াজোড়ির বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ আলেমসমাজ, ইউএনওকে স্মারকলিপি
- * * * *
- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
- * * * *
বিশ্বকাপ
অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ হার দিয়ে শুরু করেছিল ব্রাজিল। তবে সেটাই শেষ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরিদের। টানা তিন ম্যাচ জিতে এখন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল।
দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন আগামী ওয়ানডে বিশ্বকাপের সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।
চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ‘গ্রুপ এ’তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা। এই জয়ে স্বাগতিক দেশটির পয়েন্ট ৯। ‘গ্রুপ এ’তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।
২০১৯ সালে ঘরের মাঠে বিশ্বকাপে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জেসন রয়। তবে বাজে ফর্মের জন্য ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে দলে রাখেনি এই ইংলিশ ব্যাটারকে। কিন্তু বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে ফিরলে আবারও ব্যাট হাতে আলো ছড়াতে থাকেন ডান হাতি এই ব্যাটার।
আরও একটি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এজন্য আগামী ২০৩০ অথবা ২০৩৪ সালে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা। এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খালিফা এ কথা জানিয়েছেন।
আগামী অক্টোবরে বিশ্বকাপের পর্দা উঠবে ভারতে। তবে ঠিক কবে, কোথায়, কার খেলা- তা নিশ্চিত হয়নি এখনো। এখনো প্রকাশ হয়নি টুর্নামেন্টের সূচি। তবে আজ (মঙ্গলবার) চূড়ান্ত হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের সূচি।
কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি মোহনবাগান ক্লাবেও যাবেন। তবে তার আগে তিনি ঢাকা সফর করবেন।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের লোগো প্রকাশ করা হয়েছে। লস অ্যাঞ্জেলসে এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ লোগে উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও দুইবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিও।
ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের জন্য বুধবার (১৮ মে) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড। এর মধ্য দিয়ে অনেকদিন পর দলে ফিরেছেন আদ্রিয়ান নেইল ও অ্যালাসডেয়ার ইভান্স।