আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এবারের বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। ভারতের ১২টি শহরের ১২টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
- বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন
- * * * *
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে গুলশানে বিএনপি নেতাদের অবস্থান
- * * * *
- সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ মারা গেছেন
- * * * *
- টিপু হিয়াজোড়ির বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ আলেমসমাজ, ইউএনওকে স্মারকলিপি
- * * * *
- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
- * * * *
বিশ্বকাপ
বিশ্বকাপ বাছাইপর্বে আজ (২৭ জুন) মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং স্কটল্যান্ড। সেই সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের প্রতিপক্ষ পাকিস্তান। এ ছাড়া আছে প্রো হকি লিগ।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে ঘোষিত হবে বিশ্বকাপ সূচি। সেই সঙ্গে শুরু হবে ১০০ দিনের কাউন্টডাউন।
ব্যর্থতার বেড়াজাল ভাঙতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। খারাপ সময় শেষই হচ্ছে না ক্যারিবীয়দের। স্কোরবোর্ডে ৩৭৪ রান তুলেও হেরে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে অবিশ্বাস্য জয় নেদারল্যান্ডসের। সুপার ওভারের নাটকীয়তায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ২২ রানে হারিয়েছে ডাচরা।
দীর্ঘ সময় ক্রিকেটে নিজেদের টালমাটাল অবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে জিম্বাবুয়ে। আর তাতে বেশ সফলও হয়েছে দলটি। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে তারা।
এবারও ওয়ানডে বিশ্বকাপে আয়ারল্যান্ড খেলতে পারছে না। বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে আইরিশরা। সেই সাথে তাদের এবারের বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ হয়ে গেছে।
২০২৬ বিশ্বকাপের আয়োজক লাতিন আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ২৪ তম ফুটবল বিশ্বকাপের আগে আরও একটি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্লাব বিশ্বকাপের আসন্ন আসর বসতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশটিতে। এর মাধ্যমে টানা তিন বছর তিনটি বড় টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই তোড়জোড় শুরু করে সৌদি আরব। গ্রিস ও মিশরকে নিয়ে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল দেশটি।
রোমাঞ্চের নানা মোড় ঘুরে ম্যাচের ভাগ্য গড়াল শেষ বলে। জয়ের জন্য স্কটল্যান্ডের দরকার ২ রান। ক্রিজে শেষ উইকেট জুটি। মার্ক অ্যাডায়ারের অফ স্টাম্পের বাইরের বল ঠিকমতো খেলতে পারলেন না মাইকেল লিস্ক। তবে ব্যাটের কানায় লেগে উইকেটকিপারকে ফাঁকি দিয়ে বল চলে গেল বাউন্ডারিতে
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প করতে ভারতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল- মাস খানেক আগে জানা গিয়েছিল। তবে এখনো যেহেতু বিশ্বকাপের সূচি প্রকাশ হয়নি সে কারণে নিজেদের ঘরের মাঠেই ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।