ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন- ২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়
জাতীয় সংসদে আজ ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করেন।
ইতিহাস-ঐতিহ্যের ধারক হিসেবে পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে চিত্তরঞ্জন এভিনিউতে ২০০৫ সালের ২০ অক্টোবর যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বগুড়ার শেরপুরে প্রেমে বাধা দেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে ঢাকা যাওয়ার পথে রায়গঞ্জের চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় সোমবার দুপুরে মা ঝুমা কর্মকারকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থীদের জন্য গঠিত তহবিল থেকে অর্থ বরাদ্দের দাবিতে অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান ও বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষকের প্রমোশন নিশ্চিত করা এবং তাদের অর্থনৈতিক ক্ষতিপূরণ দাবিতে কর্মবিরতিতে আছেন শিক্ষকরা।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশকারীদের ওপর সভাপতির অনুসারীদের হামলার ঘটনায় কমিটি স্থগিত করা হয়।
আগামী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজন বিষয়ে দ্রুত একটি অধ্যাদেশ জারির সুপারিশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কর্মিশন (ইউজিসি)।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ (এনএসটি) পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩৫১ শিক্ষার্থী। গত বছর এ ফেলোশিপ পেয়েছিলেন ৩২৯ জন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৮০টি কলেজের মোট ৩ লক্ষ ৩৫ হাজার ৪২১ (তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশত একুশ) জন পরীক্ষার্থী ৩২৪ টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছে।