ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রমোশনের জন্য বিদ্যমান সিজিপিএ শর্ত শিথিল করে সব অনুষদের জন্য অভিন্ন সিজিপিএ চালু করেছে কর্তৃপক্ষ। এখন থেকে সিজিপিএ ২.০০ পেলেই ওই শিক্ষার্থীকে কৃতকার্য বিবেচনা করা হবে।
বিশ্ববিদ্যালয়
“বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৩” উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদ ও ফার্মাসিউটিক্যাল ক্লাবের সহযোগিতায় র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কুবি প্রতিনিধি : সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি লক্ষ্যে আগামী ১০ (দশ) দিনের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় কর্মীসভা আয়োজনের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ।
আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরি করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ।
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর প্রায় দুই হাজার শূন্য আসন পূরণে এবার মাইগ্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ রোববারের মধ্যে মাইগ্রেশনের এই প্রক্রিয়া শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার দুই ধরনের মাইগ্রেশন প্রক্রিয়া আজ রোববারের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাবির অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ১০টি পদে ২০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য জাতিসংঘের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্মাননা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার ইউজিসির এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
সাউথইস্ট ইউনিভার্সিটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ল্যাব সহকারী (ফার্মেসি ল্যাব) পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।