আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত মঙ্গলবার চান্ডিকা হাথুরুসিংহেকে জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করে বিসিবি। তবে লঙ্কান কোচের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।
বিসিবির
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) জরুরি সভায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন। তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। বুধবার অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় তাকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ডসভা হতে যাচ্ছে বুধবার (২১ আগস্ট)।
কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক সময় রূপ নিলো গণআন্দোলনে। সে আন্দোলন ঠেকাতে অনেক প্রতিহিংসামূলক পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার।
২০২২ সালের ডিসেম্বর থেকে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার (এএমএল) সঙ্গে বিসিবির সিনিয়র হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কোচ জাফরুল এহসান। সুস্থ হয়ে আবারও মাঠে ফেরার আশা ছিল তার, কিন্তু সেটি আর হলো না। কোচ জাফরুল এহসান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর একনাত্র বোন আফরোজা আক্তার আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চলতি বছরেই ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবার ২০ দল অংশগ্রহণ করবে। আর মোট ম্যাচ হবে ৫৫টি। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চলবে এই আসর। ইতোমধ্যেই বিশ্ব আসরকে সামনে রেখে দলগুলো নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরে টাইগ্রেসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলছে অজিরা।
ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ে এই সিরিজের সবকটি ম্যাচই হয়েছে একপেশে।