বি

কঙ্গোতে নৌকা ডুবে শতাধিক লোক নিখোঁজ

কঙ্গোতে নৌকা ডুবে শতাধিক লোক নিখোঁজ

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কঙ্গো নদীতে নৌকাডুবিতে এক শ’রও বেশি লোক হয় মারা গেছে না হয় নিখোঁজ হয়েছে।ডি আর কঙ্গোর প্রাদেশিক কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

সমন্বিত সরকার গঠনে রাজি তালেবান

সমন্বিত সরকার গঠনে রাজি তালেবান

তালেবান কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠনে রাজি হয়েছে তালেবান কর্তৃপক্ষ। কিন্তু, ওই সরকারে কে থাকবে বা কে থাকবে না তা নিয়ে পশ্চিমাদের নির্দেশনা মানবেন না তারা। 

আরিয়ানকাণ্ডের জেরে শাহরুখের বিজ্ঞাপন বন্ধ

আরিয়ানকাণ্ডের জেরে শাহরুখের বিজ্ঞাপন বন্ধ

মাদককাণ্ডের জেরে জেলে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। অনেক চেষ্টার পরও জামিন মিলেনি তার। ওই কাণ্ডের জেরে শাহরুখ খানের ওপর নেমে এসেছে আরেকটি বিপদ। তাকে সরিয়ে দেয়া হয়েছে অনলাইন শিক্ষাদানের একটি স্বনামধন্য সংস্থার বিজ্ঞাপন থেকে।

বরগুনায় বাল্য বিয়ের অপরাধে বরের তিন মাসের কারাদন্ড

বরগুনায় বাল্য বিয়ের অপরাধে বরের তিন মাসের কারাদন্ড

বরগুনার আমতলীতে বাল্য বিয়ের অপরাধে বর মো. জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড মো. নাজমুল ইসলাম। শুক্রবার রাতে আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামে কনের বাড়িতে উপস্থিত হয়ে এ দন্ড দেন তিনি।

ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ

ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ

কক্সবাজারের মতো ভাসানচরেও বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) মানবিক সহায়তা দেবে জাতিসংঘ। এজন্য জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর ফলে নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গাদের আশ্রয়স্থল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি  ঘোমটা পরে অংশ নিচ্ছে  : কাদের

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ঘোমটা পরে অংশ নিচ্ছে : কাদের

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তুরাগে ট্রলারডুবি: তিন মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭

তুরাগে ট্রলারডুবি: তিন মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭

রাজধানীর অদূরে আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সাতজন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ করছে।

আগামী ৭২ ঘন্টায় আন্দামান সাগরে লঘুচাপের সম্ভাবনা

আগামী ৭২ ঘন্টায় আন্দামান সাগরে লঘুচাপের সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।