দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বি
উত্তরায় অবৈধভাবে টাকার বিনিময়ে করোনাভাইরাসের টিকা দেয়ার অভিযোগে একজনকে আটক করার পর মামলা দায়ের করছে পুলিশ।
আগামীকাল শুক্রবার ১০ মহররম। পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।
টেস্টে ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে প্রায় দু’বছর আগে শতরানের দেখা পান তিনি। তবে কোহলিকে রানে ফেরার টোটকা দিলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডলকার। তার মতে, শরীরের সাথে মনের যোগাযোগ ঠিকঠাক থাকলেই রানে ফেরা সম্ভব হবে কোহলির।
বাংলাদেশে সফরে আসা অস্ট্রেলিয়ার স্কোয়াডের ৯ জনকে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরমধ্যে দু’জন রিজার্ভ দলে।
করোনা সংক্রমণের উদ্ধগতি ঠেকাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (১৯ আগস্ট) খুলছে বিনোদন, পর্যটন, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার। তবে সকলকে মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। যদি কেউ এর ব্যতয় ঘটায় তবে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল ও নৌ-পথে শতভাগ গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার থেকে চলাচল শুরু হয়েছে শতভাগ গণপরিবহন। এর আগে বিধিনিষেধ শেষে গত ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে মোটামুটি সবকিছু খুলে দেয় সরকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফগানিস্তানে মানবিক সহায়তা বিঘিন্ত করার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছে, দেশটির ভঙ্গুর স্বাস্থ্য সেবা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। দেশটি বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।
বিভিন্ন দেশের নাগরিক ও তাদের আফগান সহকর্মীদের দ্রুত কাবুল থেকে সরিয়ে আনার মধ্যে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া গেছে। বিমানবন্দরের প্রবেশপথ নিয়ন্ত্রণ করা তালেবান যোদ্ধারা বিমানবন্দরের দিকে জনস্রোত ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছুঁড়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে ভারতে যাওয়ার শর্ত প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশ আখাউড়া ইমিগ্রেশনে এসে পৌঁছেছে।