গেজেট বাতিল করা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯৬ জনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ-সুবিধা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন আপিল বিভাগ।
বি
রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারে ১৬ জন আরোহী ছিলেন। এদের মধ্যে এক শিশুসহ ১৩ পর্যটক এবং বাকি তিনজন ক্রু ছিলেন। দেশটির কামচাতকা উপদ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে।
পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে মোট আসনের শতকরা ৫০ ভাগের বেশি ব্যবহার করা যাবে না। একইসঙ্গে সড়কে অর্ধেক যানবাহন চলার নিয়মও তুলে নেয়া হয়েছে। ১৯ আগস্টে থেকে চলবে সব গণপরিবহণ।
বাপেক্স ও জ্বালানি বিশেষজ্ঞরা অনেকে বলছেন, দেশের স্থলভাগে গ্যাস কূপ খনন ও অনুসন্ধানের জন্য এখন বাপেক্সই যথেষ্ট। কিন্তু তারপরেও এ খাতে বিদেশি কোম্পানিকে কেন ব্যবহার করা হচ্ছে তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগার দলের প্রাপ্তির শেষ নেই। ৪-১ ব্যবধানে অজিদের হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকে নিজেদের শক্তি জানান দিয়েছে।
ফেনীতে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সহ পুলিশের ছয় সদস্যকে ১৫টি স্বর্ণের বারসহ গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাত সাড়ে ১১টায় অভিযুক্তদের ফেনী মডেল থানা পুলিশ গ্রেফতার করে।
দেশের সকল অধঃস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে এখন থেকে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আজ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ আজ বুধবার থেকে শিথিল করছে সরকার। কাল থেকে সব সরকারি-বেসরকরি, স্বায়ত্তশাসিত অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। চলবে সকল ধরনের গণপরিবহন।