রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের চালান বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা আসেনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও এদিন ইউরেনিয়াম গ্রহণ করতে পারেনি বাংলাদেশ।
বি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি-রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের সংঘাত, পরিবহন ও আমদানি ব্যয় বৃদ্ধির বাস্তবতা রয়েছে। তবে এসব চাপ একসঙ্গে জনগণের ওপর না চাপিয়ে ধাপে ধাপে ও ভারসাম্যপূর্ণভাবে মূল্য সমন্বয় করা যেত। জনস্বার্থের তোয়াক্কা না করে সাত মাসে দুইবার জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের ‘দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ’ বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এ লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে জন্মনিয়ন্ত্রণের পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, সন্তানের শিক্ষাজীবনে অভিভাবকদের সর্বদা খোঁজখবর রাখতে হবে। এতে তারা বিপথগামী হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবে।
আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
গাইবান্ধায় ‘শিক্ষার্থীদের চোখে আমার স্বপ্ন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আগে শিক্ষার্থীদের চোখে আমার স্বপ্ন শীর্ষক প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মাদারীপুর পৌরসভায় নাগরিকদের দ্রুত ও সহজে বিভিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে ডিজিটাল সেন্টার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।