বি

বিএনপি থেকে আরও তিনজনকে বহিষ্কার

বিএনপি থেকে আরও তিনজনকে বহিষ্কার

বিএনপি থেকে আরও তিনজনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

এশিয়ায় তাপচাপ মোকাবিলায় নারীদের সহনশীলতা বাড়াতে নতুন উদ্যোগ এডিবি'র

এশিয়ায় তাপচাপ মোকাবিলায় নারীদের সহনশীলতা বাড়াতে নতুন উদ্যোগ এডিবি'র

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে নারী ও মেয়েদের উপর তাপচাপের প্রভাব আরও ভালভাবে বুঝতে এবং অভিযোজনে বিনিয়োগের জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

নাটোরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

নাটোরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

 ‘মাটি ও পানি জীবনের উৎস’-এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার জেলায় বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

নওগাঁয় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

নওগাঁয় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

নওগাঁ জেলায়  আজ বিশ্ব মৃত্তিকা দিবস'২০২৩ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় নওগাঁ আয়োজিত "মাটি ও পানি : জীবনের উৎস" শিরোনামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা।  

যবিপ্রবি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

যবিপ্রবি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

ন্যায় নিষ্ঠা ও নির্ভীক এই মূলমন্ত্রকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুর্তজা বশির।

আসছে স্বাস্থ্যকার্ড, যেসব সুবিধা থাকছে

আসছে স্বাস্থ্যকার্ড, যেসব সুবিধা থাকছে

শুধুমাত্র একটি ইউনিক নম্বরে রোগীর যাবতীয় তথ্য রাখার লক্ষ্যে চালু হচ্ছে স্বাস্থ্য কার্ড। ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে বিনামূল্যে মিলবে এই কার্ড। আগামী পাঁচ বছরের মধ্যে ছয় কোটি মানুষের কাছে স্বাস্থ্যকার্ড পৌঁছানোর কাজ হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিমানের ঢাকা-চেন্নাই ফ্লাইট শুরু ১৬ ডিসেম্বর

বিমানের ঢাকা-চেন্নাই ফ্লাইট শুরু ১৬ ডিসেম্বর

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালু করার পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ রুটে সপ্তাহের শনি, সোম ও বৃহস্পতিবার যাত্রী পরিবহন করবে সংস্থাটি। একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ১৫ হাজার ৫২০ টাকা থেকে শুরু হবে।

বদলে গেলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো

বদলে গেলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন লোগো উন্মোচন করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার তার কার্যালয়ের সামনে সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানিকভাবে বাউবির নতুন লোগো উন্মোচন করেন।