বিশ্বকাপের দল ঘোষণা পর দুঃসংবাদ দিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। ভারতে বিশ্ব আসর খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বি
স্মার্টওয়াচ বর্তমানে স্মার্টফোনের মতোই আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছে। দিন দিন বেড়েই চলেছে স্মার্টওয়াচের চাহিদা। ছোট-বড় সবাই ব্যবহার করছেন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচ। বোল্ট একের পর এক স্মার্টওয়াচ আনছে বাজারে। এবার বোল্ট স্টারলিন প্রো স্মার্টওয়াচ নিয়ে এলো।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির তথাকথিত আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের প্রতি উপহাস করেছেন।
এক কার্যদিবস কিছুটা মূল্য সংশোধনের পর আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে শেয়ারবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে প্রায় দেড় মাস পর ঢাকার বাজারে ৭০০ কোটি টাকার বেশি লেনদেনের দেখা মিললো।
রোগীদের ভোগান্তি ও দীর্ঘসূত্রতা কমাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেডিওথেরাপির বৈকালিক শিফট চালু করা হয়েছে। অর্থাৎ এখন থেকে বিএসএমএমইউতে রোগীরা বিকেলেও রেডিওথেরাপি সেবা নিতে পারবেন।
বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে হত্যা শুণ্যের কোটায় আনা, মাদক চোরাচালান রোধসহ বাংলাদেশ ভারতের মধ্যে সোহার্দ্য সম্প্রীতি আরো বৃদ্ধির ব্যাপারে নীতিগত ৭টি সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে নতুন চমক ২২ বছর বয়সী পেসার জেরাল্ড কোয়েতজি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক বাস চালককে পাবনা শহরের এক দোকানদার হেনস্থা করার প্রতিবাদে শহরের আবদুল হামিদ রোড অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ক্রমবর্ধমান সুদের হার, অর্থনৈতিক সম্ভাবনা, মুদ্রাস্ফীতি এবং ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাণিজ্য অর্থায়ন সরবরাহের জন্য ব্যাংকগুলোর সক্ষমতা হ্রাস পাওয়ায় বৈশ্বিক বাণিজ্য আর্থিক ব্যবধান দুই বছর আগে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার থেকে ২০২২ সালে রেকর্ড ২ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারকার্য শুরু হয়।