গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত ইলিয়াস হোসেন (৩২) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
বি
বরিশালে নদ-নদীর পানি আবারও বেড়েছে। বুধবার বরিশাল বিভাগের ৩ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।
গুম হওয়া নেতাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে মৌন মিছিল করেছে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে বিএনপির তিন ইউনিট এ কর্মসূচি পালন করে।
বরিশালের মেহেন্দিগঞ্জে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজিজুল হক হাওলাদার নামে স্থানীয় এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
ভারতের রক্ষাবন্ধন- অর্থাৎ রাখিপূর্ণিমার দিন মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় গিয়ে তাকে রাখি পরিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলি। কনে জান্নাতে ওয়াহিদা হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন প্রতিভাবান এই ক্রিকেটার।
‘দুর্নীতি রোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে দুর্নীতি বিরোধী আন্তঃশিক্ষাবর্ষ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রভাষক ও সহকারী অধ্যাপক নেবে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এবার আরো বড় দুঃসংবাদ এলো বাংলাদেশ ক্রিকেটে। এশিয়া কাপের পর এবার বিশ্বকাপ থেকেও ছিটকে যাচ্ছেন এবাদত হোসেন। চোটের কারণে বিশ্বকাপে খেলা না হওয়ার শঙ্কা এই পেসারের। পুরো আসরে দর্শক হয়েই থাকতে হতে পারে তাকে।