টানা ক’দিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ ১০ এর মধ্যে ঘুরছে রাজধানী। ১৮২ স্কোর নিয়ে আজ সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান সবার শীর্ষে। বায়ুর এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
বি
বরগুনায় টিসিবির ৯০ বস্তা চালসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া নগদ ২০ হাজার টাকাসহ সজিব খান (৩০) নামে এক ডিলারকে আটক করা হয়েছে।
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক বিস্ফোরণ এবং চারটি বড় পরিবহণ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ওই বিমানবন্দরে বড় অগ্নিকাণ্ডের পাশাপাশি গোলাগুলির খবরও পাওয়া গেছে।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হচ্ছে যমুনা অভ্যন্তরে চরাঞ্চল। ইতোমধ্যে তলিয়ে যেতে শুরু করেছে বসতবাড়ি।বুধবার (৩০ আগস্ট) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।
ডিবি হেফাজতে নেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন দায়িত্বশীল কর্মকর্তা ।
ঢাকা মহানগরসহ সারাদেশের সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারসহ আজ (বুধবার) মিছিল করবে বিএনপি। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করবে দলটি।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল নেতারা অস্ত্র মজুদ করতে শুরু করেছে। আর মির্জা ফখরুলসহ নেতারা সিঙ্গাপুর গিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
শিক্ষার্থীদের আন্দোলনের পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সিজিপিএ শর্তে শিথিলতা আনতে চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সিজিপিএ শর্ত শিথিলের পাশাপাশি তা অভিন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ফেনীতে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে রাহাত হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর চকবাজারের উমেশ দত্ত রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ শাহিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।