শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে কালোব্যাজ ধারণ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বুদ্ধিজীবী দিবস
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে সকাল ৮টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল ১০টায় রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেছেন, আমরা শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শাসন ও শোষণ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী পরিবারের ওপর গবেষণা করা হবে এবং শীর্শ্রই এ বিষয়ে গবেষণা আহবান করা হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের
শহীদ বুদ্ধিজীবী দিবসে শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২০ ফিট উচ্চতার ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও প্রগতিশীল সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩।