রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো শহরে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ।
বৃদ্ধা
যশোরের চৌগাছায় পুকুরের পানিতে পড়ে আছিয়া বিবি নামের শতবর্ষী বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বন্দুলিতলা গ্রামের সাবেক ইউপি সদস্য ফরজান আলীর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
পাবনা প্রতিনিধি: ষাটোর্ধ্ব অজ্ঞাতনামা এক ব্যক্তি পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় মারা গেছেন। বুধবার (০২ ফেব্রুয়ারি) পাবনা থেকে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদীর বাঘহাছলা রেলক্রসিং অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।
স্পেনের পূর্বাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির জরুরি সেবা বিভাগ।
পিতামাতার কাউকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
পাবনায় জামাই ও তার মা-বোন মিলে পিটিয়ে হত্যা করলো বৃদ্ধা শ্বাশুড়ি আইরুন নেছা(৬০)কে। জেলার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। এ নির্মম ঘটনাটি ঘটেছে উপজেলার খানমরিচ ইউনয়নের পাইকপাড়া গ্রামে। গ্রেপ্তার করা হয়েছে প্রধান অভিযুক্ত বোন রেবেকাকে।
পাবনা প্রতিনিধি:পাবনা বেড়ায় ইঞ্জিন চালিত নৌকা থেকে যমুনা নদীতে পড়ে কবিরাজ দয়াল প্রামাণিক (৬৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হবার ২ দিন পর তার মৃতদেহ পাওয়া গেছে। বুধবার (০৩ নভেম্বর) বিকেলে উপজেলার কাজিরহাট এলাকা থেকে নগরবাড়ি নৌ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
পাবনা প্রতিনিধি:পাবনায় আব্দুর রশিদ মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমাজমি বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাত আটটার দিকে পাবনা সদর উপজেলার আতাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধার আনুমানিক বয়স ৬০ বছর।
নাটোরে সড়ক দুর্ঘটনায় রানী বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নসিমন গাড়ি ও এর চালককে আটক করতে পারেনি পুলিশ।