কুমিল্লার লাকসামে গ্রামের বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে নাবিলা আক্তার মনি (১৪) ও উম্মে হাফসা মিলি (৯) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
বোনের মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নুরজাহান আক্তার (৬) ও নুহা আক্তার (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলায় নৌডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক বোন।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে মাইশা ও হালিমা নামের দুই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে আমুয়া বন্দরে এই ঘটনা ঘটে। ডোবা থেকে শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝালকাঠিতে ঈদের ছুটিতে নানা বাাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নবগ্রামের বাউকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে আছিয়া খাতুন (৪) ও তানিয়া আক্তার (সাড়ে ৩ বছর ) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকেলে ওই ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে এ ঘটনা ঘটে।
পঞ্চগড়ের তেতুলিয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকার আদাবরে ভগ্নিপতির দেয়া আগুনে দগ্ধ ভাই-বোনের মধ্যে একজন মারা গেছে। শুক্রবার (১৮ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দগ্ধ মিতু (১০)। তার শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে।