স্কুল থেকে ফেরার পথে গাড়িবোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল প্রায় সাত-আট জন ছাত্রী-সহ মোট ৫৮ জনের দেহ। আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার সন্ধার ঘটনা। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৫০ জন। তাঁদের মধ্যেও বেশির ভাগই ছাত্রী। আহতেরা কাবুলের হাসপাতালে চিকিৎসাধীন।
বোমা
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লগার প্রদেশ এক শক্তিশালী গাড়ি বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৯২ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। প্রাদেশিক রাজধানী পুলে আলমের আজ্র এলাকায় বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। লগার প্রদেশের গভর্নর জানান, হতাহতদের মধ্যে বেশকিছু স্কুল শিক্ষার্থী রয়েছে।
পাকিস্তানের কোয়েটার সেরেনা হোটেলে এক প্রচণ্ড বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১২ জন। আহতদের কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। গাড়ি বোমা হামলায় পার্কিং এলাকাটিই উড়ে গেছে। খবর বিবিসি ও ডন
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে পুলিশ স্টেশনের কাছে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বন্দরের কাছে একটি রেস্তোরাঁয় শুক্রবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন
ভারতের উত্তর প্রদেশের আগ্রায় তাজমহলে বোমা হামলার আতঙ্কে পর্যটকদের বের করে নেয়া হয়েছে।
আফগানিস্তানে একদিনে পৃথক তিন বোমা হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত চার সদস্য নিহত ও সাতজন আহত হয়েছেন। এছাড়া হামলার ঘটনায় তিন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।
সাতক্ষীরায় ২০০৫ সালের ১৭ আগস্ট চালানো সিরিজ বোমা হামলার ঘটনায় ১৯ আসামির মধ্যে আটজনকে পৃথক মামলায় ১৩ বছর করে এবং ৯ জনকে ৯ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
সাতক্ষীরায় ২০০৫ সালের ১৭ আগস্ট চালানো সিরিজ বোমা হামলা মামলার রায় আজ বুধবার ঘোষণা করা হবে।
উত্তর সিরিয়ার আফরিন শহরে এক বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।