ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ওপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান অব্যাহত রাখতে তার দেশের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নির্দেশ দিয়েছেন। সোমবার রুশ বাহিনীর হাতে লুহানস্কের সর্বশেষ শহর লিসিচানেস্কের পতনের পর শোইগু পুতিনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দিন।
ব্যাহত
টেস্ট ক্রিকেটে ইনিংসে প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে ৫ উইকেট নেন খাালেদ। খালেদের অর্জনের দিনে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতায় টেস্ট হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ৪২ রানে পিছিয়ে টাইগাররা।
পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে চার কিলোমিটারে কয়েক শ’ যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। জনদুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালবোঝাই ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে কর্তৃপক্ষ।
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে এক প্রসূতির অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই দেয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এক মেডিক্যাল অফিসারকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আবহাওয়া আফিস জানিয়েছে, আজ বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।
খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
ভারত দুর্বল, প্রতিবেশী ও গুরুতর প্রয়োজন রয়েছে এমন দেশগুলোতে গম রপ্তানির অনুমতি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
রাশিয়া মঙ্গলবার ওডেসার কৃষ্ণ সাগর বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, মস্কো মূলত উত্পীড়ক এই যুদ্ধের ১১তম সপ্তাহে ইউক্রেনে গুরুত্বপূর্ণ অস্ত্রের চালান এবং সরবরাহ লাইন ব্যাহত করার চেষ্টা করছে।
সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়েছে এমন একটি কট্টর দক্ষিণপন্থী সংগঠনের বিরুদ্ধে পর পর তৃতীয় রাতের মতো বিক্ষোভ হয়েছে। এই সংগঠনটি আবারো কোরআন পোড়ানোর পরিকল্পনা করছে।
২৫ মার্চ গণহত্যা দিবসে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভায় চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হাই তার বক্তব্যের এক পর্যায়ে মুখ ফসকে বলেন- ‘দেশের উন্নয়নের কারিগর হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’। এ সময় পাশ থে
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অব্যাহতি দেওয়া হয়েছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদকে। তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নিকট অনুরোধসহ আবেদন করা হয়েছে।