ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে র্যাব। রবিবার ভোর ৪টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় একটি আম গাছের নিচ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের পৌর এলাকার মৌলভীপাড়াস্হ রেস্টুরেন্টে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী সৈয়দ এমরানুর রেজা।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অভিযানে সীমান্ত এলাকা থেকে এক কোটি ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যাক্ত অবস্থায় দুটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে র্যাব। শুক্রবার রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের কার্নিশ থেকে পরিত্যাক্ত অবস্থায় পাইপগান দুটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দীর্ঘদিনের জমি দখল বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ হামলায় তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত একজন গুরুতর আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ন্যাশনাল পিপলস পার্টির হয়ে ‘আম’ প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট এম এ মান্নানই পেলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের চূড়ান্ত মনোনয়ন।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়ন ফরম সংগ্রহের ঠিক তিন দিন পর এবার প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট এম এ মান্নানের নামে একটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আহত যুবক সাগর মিয়া ওরফে রাজু (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন