প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে নেমে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে নেপাল। ৩৪৩ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের বোলিং তাণ্ডবে ১০৪ রানেই গুটিয়ে গেছে রোহিত পৌডেলের দল। ২৩৮ রানের বড় জয়ে এশিয়া কাপের শিরোপার মিশনে একধাপ এগিয়ে গেল পাকিস্তান।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বড় জয়
শ্রীলঙ্কার হাম্বানতোতায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৪২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। পাকিস্তান এ দিন গুটিয়ে যায় ২০১ রানে। সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার ইমাম-উল-হক।১
নারী অ্যাশেজের একমাত্র টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ট্রেন্টব্রিজে সমানে সমান লড়েছে দুই দল। তবে শেষ হাসি হাসে অস্ট্রেলিয়া। ৮৯ রানের জয় পেয়েছে অজি নারী দল।
দুঃসময় কাটিয়ে উঠেছেন রোনালদো। গোল পাচ্ছেন প্রতিনিয়ত। শেষ তিন ম্যাচের প্রতিটিতেই করেছেন জোড়া গোল, যদিও প্রথম দুই ম্যাচের ৪ গোল ছিল জাতীয় দলের হয়ে আর শেষ ম্যাচে গতরাতে জোড়া গোল করেছেন আন নাসেরের ক্লাব জার্সিতে আল আদাহর বিপক্ষে। তার দলও জয় পেয়েছে ৫-০ গোলের ব্যবধানে।
জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো ইংল্যান্ড। ইরানের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় পেয়েছে হ্যারি কেইনের দল। বিশ্বকাপে শুভ সূচনা করেছে থ্রি লায়ন্স বাহিনী। গোটা ম্যাচজুড়ে ছিল ইংলিশদেরই আধিপত্য। এই দিন জোড়া গোল করেছেন বুকায়ো সাকা। এ জয়ে শেষ ষোলতে উঠার পথ সহজ হয়ে গেল ইংল্যান্ডের সামনে।
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে রোববার লিসবনে নেশন্স লিগে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। এদিকে দিনের আরেক ম্যাচে স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের ইতিহাস গড়েছেন গাভি।
এস্তোনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একাই পাঁচ গোল করেছেন লিওনেল মেসি। ওসাসুনার আল সাদার স্টেডিয়ামে তার এই গোলের বন্যায় খর্ব শক্তির এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জায়ান্ট আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে এর আগে এক ম্যাচে পাঁচ গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন সাবেক দুই তারকা হুয়ান আন্দ্রেস মারভেজি ও ম্যানুয়েল মোরেনো।