এশিয়া কাপ ম্যাচের আগে ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে। এর ফলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশে।
ভারত-পাকিস্তান
সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। এ জয়ে ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করলো পাকিস্তান। ভারতের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে পাকিস্তান।
ভারত-পাকিস্তানের মধ্যে আসন্ন এশিয়া কাপের ম্যাচ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কয়েকজন আইন শিক্ষার্থী। তবে আবেদনটি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) খারিজ করে দিয়েছেন আদালত। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে উত্তেজনা নতুন কিছু নয়। তবে এবার বিষয়টি গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত।
ক্রিকেটপ্রেমীদের জন্য আবারও এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। এশিয়া কাপ ২০২৫-এ ১৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দ্বিতীয় মেয়াদের কয়েক মাসের মধ্যেই তিনি সাতটি বড় আন্তর্জাতিক সংঘাতের অবসান ঘটিয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধান করা তার জন্য সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আর মাত্র পাঁচ দিন পর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টুর্নামেন্টের। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ১৪ সেপ্টেম্বরের ম্যাচটি, যেখানে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
ভারত-পাকিস্তান যুদ্ধ কী ট্রাম্পের কথাতেই থেমে যায়? ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল, তিনি ফোন করার পরই নাকি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি করে। কিন্তু বাস্তবে নাকি ওই সময়ে ট্রাম্পের কোন ফোনই আসেনি মোদির কাছে।
সাম্প্রতিক উত্তেজনায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি তুলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটারদের কেউ কেউ। তবে মাস তিনেক পরই দুই শত্রু দেশের সাবেক ক্রিকেটাররা বাইশগজে মুখোমুখি হচ্ছেন। ম্যাচটি হওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের এজবাস্টনে।
নারী ওয়ানডে বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। চলতি বছর ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দুই দলের হাইভোল্টেজ ম্যাচ হবে ৫ অক্টোবর, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও উসকে ওঠা উত্তেজনা পুরোপুরি থামেনি। দুদেশের মধ্যকার উত্তেজনায় শান্তি আলোচনায় জোর দিয়েছে যুক্তরাষ্ট্র।