দিল্লির সীমানায় ১৫ মাস ধরে বিক্ষোভ দেখানোর পর অবশেষে আন্দোলনে ইতি টানলেন কৃষকরা। সরকারের লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর তাদের এই সিদ্ধান্ত।সরকার কৃষকদের উপর থেকে সব পুলিশ কেস প্রত্যাহার করে নেয়ার দাবি মেনে নিয়েছে।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
ভারত
পূর্ব চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরো ২৫ লাখ টিকা এসেছে দেশে। গত মঙ্গলবার রাতে শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান পৌঁছায়।
মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের প্রথম চিফ অফ স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। অতি সংবেদনশীল এই মৃত্যুর ঘটনা সরকারিভাবে প্রকাশ করতে বেশ কয়েক ঘণ্টা সময় নেয়া হয় সরকারের তরফে।
এক বিবৃতিতে আইএএফ বলেছে, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং বিমানটিতে থাকা অন্য ১১ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন।’আইএএফ জানায়, তাদের বহনকারী এমআই-১৭ ভি৫ বিমানটি নামিলনাড়ু রাজ্যের কুন্নুরে বুধবার দুপুর ২টার কিছু আগে দুর্ঘটনায় পতিত হয়। তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রীকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধস্ত হয়েছে দেশটির তামিলনাড়ু রাজ্যের বনে।এতে হেলিকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনই নিহত হয়েছে। জেনারেল রাওয়াত জীবিত আছেন বলে জানানো হলেও এখন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
ভারতের তামিলনাড়ুতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।হেলিকপ্টারে ছিলেন সেনার কর্তারা। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার পর আহত সেনাকর্তাদের উদ্ধার করা হয়েছে।
‘দরিদ্র’ তো বটেই। ভারত এখন এক ‘চরম অসাম্যের দেশ’ও। আজ ‘বিশ্ব অসাম্য রিপোর্ট’ জানাল, ভারতের নিচের সারির অর্ধেক মানুষের হাতে দেশের সম্পদের প্রায় কিছুই নেই। অথচ ধনীরা অত্যন্ত ধনী।
আমেরিকার বিরোধিতা উপেক্ষা করে রাশিয়া ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহের কাজ শুরু করেছে বলে খবর দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংক্ষিপ্ত সফর শেষে নয়াদিল্লি ত্যাগ করার পর শ্রিংলা এ তথ্য জানান।
ভারতীয় সেনাবাহিনীর ২১ নম্বর প্যারা স্পেশাল ফোর্সের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত গণহত্যার অভিযোগ’ এনে এফআইআর দায়ের করেছে নাগাল্যান্ড পুলিশ। তার জেরে নতুন করে নাগাল্যান্ডসহ সমগ্র উত্তর-পূর্ব ভারতে আফস্পা প্রত্যাহারের দাবি জোরদার হলো।
দু’দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকায় পৌঁছান।