স্বাধীন একটি দেশ হিসাবে বাংলাদেশকে ১৯৭১ সালের ছয়ই ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল প্রতিবেশী ভারত। সেই স্বীকৃতির ৫০ বছর উপলক্ষে 'মৈত্রী দিবস' উদযাপন করছে দুই দেশ।বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এক কোটির বেশি শরণার্থীকে আশ্রয় দেয়ার পাশাপাশি যুদ্ধে সহায়তাও করেছে।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
ভারত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের মধ্যে সংযুক্তি, ব্যবসা-বাণিজ্য এবং দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগের উপর মনোনিবেশ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ককে আরো দৃঢ় করতে কাজ করার জন্য পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন।
ভারতে দাপট দেখাচ্ছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৮৩৪ জন। কমছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে তা এক লাখের নিচে, গত ৫৫২ দিনের মধ্যে যা সর্বনিম্ন।
ওমিক্রন আতঙ্কের মাঝেও আজ অর্থাৎ সোমবার ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে ভারত-রাশিয়া সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনায় বসবেন তিনি। পাশাপাশি, টু প্লাস টু বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
আজ ঐতিহাসিক ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। এরপর একইদিন স্বীকৃতি দিয়েছিল ভারত।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষ পূর্তি হচ্ছে আজ। ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে মৈত্রী দিবস পালন করা হবে।
এরই মধ্যে তার উচ্চাকাঙ্ক্ষার রেশ ছড়িয়ে দিয়েছেন মহাকাশে। এবার কি ভারতেও নিজের আধিপত্য বিস্তার করতে চাইছেন বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক? ভারতে ইন্টারনেট পরিষেবা শুরু করতে চায় তার সংস্থা ‘স্টারলিঙ্ক’। আর এর ফলে ফের সামনাসামনি তার সাথে টক্কর শুরু হতে চলেছে ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির।
ভারতে এক দিনে ৮ হাজার ৬০৩ করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৩৬০ জন। এদের মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯৭৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় শনিবার এ কথা জানায়।
প্রথম টেস্টে ড্র করার পর আজ শুক্রবার (৩ ডিসেম্বর) দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
টুইটারের শীর্ষ পদ চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)-এর দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। এর আগে এই পদ থেকে ইস্তফা দিয়েছেন জ্যাক ডরসি।