ভারত

ভারতে বাংলাদেশী তরুণীকে যৌন নির্যাতন: পালাতে গিয়ে ২ আসামী গুলিবিদ্ধ

ভারতে বাংলাদেশী তরুণীকে যৌন নির্যাতন: পালাতে গিয়ে ২ আসামী গুলিবিদ্ধ

বাংলাদেশি তরুণীকে ভয়াবহ যৌন নির্যাতনের দায়ে ভারতের বেঙ্গালুরুতে গ্রেফতার হওয়া ছয়জনের মধ্যে দু’জন পালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়েছে। বেঙ্গালুরুর পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৮ মে) ভোর ৫টার দিকে তদন্তের জন্য পুলিশ অভিযুক্তদের নিয়ে অপরাধস্থলে যায়। 

দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা

দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা

বৃহস্পতিবার (২৭ মে) এক দিনে ভারতের দিল্লিতে ১৫৩ জন ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এর পরপরই দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী রোগ হিসেবে ঘোষণা করেছেন দিল্লির উপ–রাজ্যপাল অনিল বাইজাল। এ ছাড়া মহামারী রোগ আইন-১৮৯৭-এর আওতায় কিছু বিধিনিষেধ জারি করেন তিনি।

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে মোদির বৈঠকে থাকছেন না মমতা

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে মোদির বৈঠকে থাকছেন না মমতা

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বৈঠকে হাজির থাকবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে ঘূর্ণিঝড়ের রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব তিনি পাঠিয়ে দেবেন প্রধানমন্ত্রীকে। বৃহস্পতিবার সাগরদ্বীপ থেকে জানিয়ে দিলেন মমতা।

ভারতের করোনায় একদিনে মৃত্যু ৩৬৬০

ভারতের করোনায় একদিনে মৃত্যু ৩৬৬০

ফের ২ লক্ষের নীচে নামল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। ৪৪ দিন পর দেশটির দৈনিক সংক্রমণ এতটা কম হল। পাশাপাশি দৈনিক মৃত্যুও বৃহস্পতিবারের তুলনায় রয়েছে কম। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬০ জনের।

বাংলাদেশি তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ভারতে ৬ তরুণ গ্রেফতার

বাংলাদেশি তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ভারতে ৬ তরুণ গ্রেফতার

ভারতে বাংলাদেশি তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। ভিডিওতে দেখা যায়, ওই নারীকে নির্যাতন করছিলেন অভিযুক্তরা। এমনকী নির্যাতিতার গোপনাঙ্গে বোতল ঢোকাতেও দেখা যায়। পরে ২২ বছর বয়সী ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। 

পশ্চিমবঙ্গের লকডাউন ১৫ জুন পর্যন্ত বাড়ল

পশ্চিমবঙ্গের লকডাউন ১৫ জুন পর্যন্ত বাড়ল

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কার্যত লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেল ১৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার (২৭ মে) নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী ১৫ জুন পর্যন্ত সব বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানান, যে যে বিধিনিষেধ জারি ছিল, সেগুলিই জারি থাকবে। বিধিনিষেধের ফলে রাজ্যে সংক্রমণ কিছুটা কমেছে। তাই এই সিদ্ধান্ত।

পশ্চিমবঙ্গে ইয়াসের আঘাতে ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্থ

পশ্চিমবঙ্গে ইয়াসের আঘাতে ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্থ

আছড়ে পড়ার পর কয়েকঘণ্টা কার্যত তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। উত্তাল হয়েছে সমুদ্র। পশ্চিমবঙ্গের দিঘা ও সুন্দরবন সংলগ্ন এলাকায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণ গেছে ২ জনের, নবান্ন থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি।

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪ হাজারের উপরে

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪ হাজারের উপরে

প্রায় ৪০ দিন পর মঙ্গলবার ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লক্ষের নীচে। বুধবার তা আবার ২ লক্ষ ছাড়িয়েছে। মঙ্গলবার দৈনিক মৃত্যুও নেমেছিল সাড়ে ৩ হাজারে ঘরে। কিন্তু বুধবার তা আবার ৪ হাজার ছাড়িয়ে গেছে। 

ঘণ্টায় ১৫৫ কিমি বেগে ওড়িশায় আঘাত হেনেছে ইয়াস

ঘণ্টায় ১৫৫ কিমি বেগে ওড়িশায় আঘাত হেনেছে ইয়াস

স্থলভাগে আছড়ে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ভারতের আবহাওয়া অধিদপ্তার বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের (স্থানীয় সময়) বুলেটিনে জানিয়েছে, ওড়িশার বালেশ্বরের দক্ষিণে ইয়াস-এর স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।

বিজেপি নেতার টুইটে ভুল ধরায় টুইটার অফিসে দিল্লি পুলিশের হানা

বিজেপি নেতার টুইটে ভুল ধরায় টুইটার অফিসে দিল্লি পুলিশের হানা

রাজধানী দিল্লিতে ও দিল্লির উপকণ্ঠে গুরগাঁওতে টুইটারের অফিসে সোমবার রাতে দিল্লি পুলিশের ওই অভিযানকে বিরোধী দলগুলো 'ভয় দেখানোর কৌশল' বলে বর্ণনা করছে, তবে টুইটারের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।