ভারত

কাশ্মিরে গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা

কাশ্মিরে গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা

জম্মু ও কাশ্মিরের পুলওমায় আবার দেখা দিয়েছে আতঙ্ক। বিজেপি কাউন্সিলরকে গুলিতে ঝাঁঝরা করেছে বন্দুকধারীরা। পুলওয়ামা এলাকায় বিজেপি কাউন্সিলর রাকেশ পন্ডিতাকে বাড়িতে ঢুকে গুলি করে বন্দুকধারীরা। পুলিশের পক্ষ থেকে বারবার ওই নেতাকে বলা হয়েছিল, নিরাপত্তা ছাড়া তিনি যেন এক পাও বাড়ির বাইরে না বেরোন! কারণ বহু দিন ধরেই তাকে টার্গেট করেছিল উগ্রবাদীরা। বুধবার কোনো রকম নিরাপত্তা ছাড়াই প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন ওই বিজেপি কাউন্সিলর।

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৩২০৭

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৩২০৭

ভারতের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় ৫ হাজার মতো বেড়েছে। যদিও তা দেড় লক্ষের নীচেই রয়েছে। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লক্ষ পেরিয়ে গেল। মঙ্গলবার দেশটির দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে নেমেছিল। বুধবার তা ফের তিন হাজারের বেশি হয়েছে।

বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে ২৮ জুন পর্যন্ত সময় দিল আইসিসি

বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে ২৮ জুন পর্যন্ত সময় দিল আইসিসি

 কোভিড পরিস্থিতিতে ভারতের মাটিতে অক্টোবরে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত নিতে আইসিসি-র কাছে এক মাস সময় চেয়েছিল বিসিসিআই। মঙ্গলবার (০১ জুন) আইসিসি-র এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের জন্য ভারতকে ২৮ জিন পর্যন্ত সময়সীমা দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

করোনার যুক্তরাজ্য, ভারতীয় ভ্যারিয়েন্টগুলোর নতুন নাম

করোনার যুক্তরাজ্য, ভারতীয় ভ্যারিয়েন্টগুলোর নতুন নাম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের নামকরণের একটি নতুন পদ্ধতির ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী সংস্থাটি এখন থেকে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা কিংবা ভারতীয় ভ্যারিয়েন্ট বোঝাতে গ্রিক অক্ষর ব্যবহার করবে।

ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমল

ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমল

৫১ দিন পর ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা নামল দেড় লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৪৪ জন।

কংগ্রেস, শিবসেনা, এসপি, আপ... এক আলাপনে মমতার পাশে সব বিরোধী

কংগ্রেস, শিবসেনা, এসপি, আপ... এক আলাপনে মমতার পাশে সব বিরোধী

ভারতের পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত ক্রমশ দেশটির জাতীয় স্তরের বিরোধী রাজনীতির অন্যতম অস্ত্র হয়ে উঠতে চলেছে। কংগ্রেসের পক্ষ থেকে আগেই এই প্রসঙ্গে মোদী সরকারের কড়া সমালোচনা করে বিবৃতি দেওয়া হয়েছিল। আজ সরব হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী নেতারা। এক সুরে তাঁদের অভিযোগ, দেশের সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর বারবার আঘাত হানছে মোদী সরকার।

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করলেন ইমরান খান

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে তার দেশের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, এটি করলে তা হবে কাশ্মিরবাসীর প্রতি বিশ্বাসঘাতকতা।

টিকটক বাবুদের নারী পাচার চক্রের মূল আস্তানা ভারতে : পুলিশ

টিকটক বাবুদের নারী পাচার চক্রের মূল আস্তানা ভারতে : পুলিশ

এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতের বেঙ্গালুরুতে গ্রেফতার হৃদয় বাবু ওরফে ‘টিকটক বাবু’ আন্তর্জাতিক মানবপাচার চক্রে জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ‘টিকটক বাবু’ অপরাধীদের সাথে মিলে নারী পাচারের আন্তর্জাতিক চক্র গড়ে তুলেছিল

মুসলমান ছাড়া সব ধর্মের লোকদের নাগরিকত্ব দেবে ভারত

মুসলমান ছাড়া সব ধর্মের লোকদের নাগরিকত্ব দেবে ভারত

মুসলমান ছাড়া সব ধর্মের লোকদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ভারত। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রজ্ঞাপন জারি করা হয়।