ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। আরজি কর ও এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ছয়জন মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। ভর্তি রয়েছেন তিনজন সন্দেহভাজন রোগীও।
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
- এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীকে ঢাকা জেলা প্রশাসকের উপহার সামগ্রী
- * * * *
- চাঁদপুরে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- * * * *
- দণ্ডিত শেখ হাসিনাকে চুক্তির আওতায় ফেরত দিতে হবে: প্রিন্স
- * * * *
ভারত
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দওয়া হয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের পক্ষ থেকে। এবারে ওই পথেই এগোচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও।
ভারতে একদিকে করোনাভাইরাসের সংক্রমণ সঙ্কট। দেখা দিয়েছে আর্থিক মন্দা। সেই ভয়াবহ আর্থিক সঙ্কটেও ভারত সরকার ৫০ হাজার কোটি রুপি বরাদ্দ করছে সাবমেরিন খাতে। কোভিডকালেও বিপুলভাবে বদলে যাচ্ছে গোটা পৃথিবীর কূটনীতির সমীকরণ।
ভারতের দৈনিক করোনা সংক্রমণ গত ৩ দিন ধরে ছিল ১.৩০ লক্ষের উপরে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে। শুক্রবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ২ কোটি ৮৭ লক্ষের কাছাকাছি। তবে সংক্রমণ কমলেও মৃত্যু কমার কোনও লক্ষণই নেই। দু’দিন ৩ হাজারের নীচে থাকার পর শনিবার তা আবার বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে।
যশোর প্রতিনিধি: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ২ জন রোগী মারা গেছেন। শুক্রবার (০৪ জুন) রাত ৮ টা ৩০ মিনিটে ৬৫ বছর বয়সী গোলাম নবী ও সন্ধ্যা ৬ টায় ৫৩ বছর বয়সী ইমদাদুল হক মোল্লা মারা যান। তারা উভয়েই যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দেশে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশের দেহেই ভারতীয় (ডেল্টা) ধরণ শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এ তথ্য জানিয়েছে। শুক্রবার (৪ জুন) আইইডিসিআর ও বেসরকারি সংস্থা ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস-আইদেশি'র যৌথ গবেষণায় এসব তথ্য ওঠে এসেছে বলে জানানো হয়েছে।
বুধ এবং বৃহস্পতিবারের মতোই থাকল শুক্রবার ভারতের দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২ কোটি ৮৫ লক্ষ। শুক্রবার দৈনিক মৃত্যুরও ৩ হাজারের নীচেই রয়েছে।
সন্তান প্রেম। যার কোনো তুলনা হয় না। এই লকডাউনের মধ্যেও সন্তান প্রেমের অনন্য নজির রাখলেন ভারতের কর্ণাটকের মেসুর জেলার কোপ্পালু গ্রামের আনন্দ। তার ১০ বছরের ছেলে দীর্ঘ দিন ধরেই অসুস্থ। ওষুধের প্রয়োজন। কিন্তু লকডাউনের জন্য গাড়ি চলছে না। অগত্যা সন্তানের প্রাণ বাঁচাতে তীব্র গরম ও রোদকে উপেক্ষা করে ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে ওষুধ নিয়ে এলেন আনন্দ।
১ লক্ষ ২৭ হাজারে নেমে যাওয়ার পর বুধ এবং বৃহস্পতিবার একটু বেড়েছে ভারতের দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ ছাড়িয়ে গেল।
করোনাভাইরাসের প্রথম ধাক্কা সামাল দিতে ২০২০ সালে লকডাউনের পথে হেঁটেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সেই পর্বে বহু মানুষ কাজ খোয়ানোর সাক্ষী ছিল সে দেশে। ২০২০ সালের এপ্রিল ও মে মাসে বেকারত্বের হার ছাড়িয়েছিল ২০ শতাংশ। বর্তমানে করোনা মহামারির দ্বিতীয় ধাক্কায় আবারো সেই হার ঊর্ধ্বমুখী।