ভারত

অন্ধ্রেপ্রদেশের নয়া করোনা স্ট্রেন ১৫ গুণ বেশি ভয়ঙ্কর!

অন্ধ্রেপ্রদেশের নয়া করোনা স্ট্রেন ১৫ গুণ বেশি ভয়ঙ্কর!

ভারতে আতঙ্ক আর করোনা যেন সমার্থক হয়ে উঠেছে। সংক্রমণের দৈনিক হার ও মৃত্যুর সংখ্যা ঘিরে উদ্বেগ আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে আতঙ্ক আরো বাড়িয়ে তুলছে করোনার নয়া স্ট্রেন।

আজ মমতার শপথগ্রহণ

আজ মমতার শপথগ্রহণ

আজ বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন মমতা ব্যানার্জি। করোনা আবহে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে অনাড়ম্বরভাবে।

ভারতে মোট আক্রান্ত ২ কোটি ছাড়াল

ভারতে মোট আক্রান্ত ২ কোটি ছাড়াল

ভারতে দৈনিক করোনা সংক্রমণ গত তিন দিন ধরেই একটু হলেও কমেছে। শনিবার তা ৪ লক্ষ ছাড়িয়েছে। রবিবার ৩.৯২ লক্ষ, সোমবার ৩.৬৮ লক্ষের পর মঙ্গলবার (০৪ মে) দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। কমলেও যত লোক ভারতে আক্রান্ত হচ্ছেন, তা বিশ্বে কোনও দেশে সমগ্র মহামারি পর্বে হয়নি। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেল।

তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া নেতাদের স্বাগত জানাবেন মমতা

তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া নেতাদের স্বাগত জানাবেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু নীলবাড়ির লড়াইয়ে তাঁদের অধিকাংশকেই খালি হাতে ফিরতে হয়েছে। তবে বিপুল সাফল্য পাওয়ার পরও দলত্যাগীদের প্রতি উদারতা দেখালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নেবেন মমতা

তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নেবেন মমতা

তৃতীয় বারের জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় শুধু তাঁরই শপথ। সব কিছু ঠিকঠাক থাকলে, বাকি মন্ত্রিসভার শপথ হতে পারে রবিবার, ৯ মে। তার আগে ৬ ও ৭ মে নব-নির্বাচিতদের বিধায়ক পদে শপথগ্রহণ।

ভারতে দরকার লকডাউন: ফাউচি

ভারতে দরকার লকডাউন: ফাউচি

ভারতে সম্ভবত সময়ের আগেই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয় ঘোষণা করা হয়ে গিয়েছিল। তাঁর মতে, ‘‘এখন যতটা সম্ভব দেশে কাজকর্ম বন্ধ করা উচিত। ছ’মাসের জন্য লকডাউন করলে সমস্যা দেখা দিতে পারে। 

ভারতে করোনায় মৃত্যু ৩ হাজার ৪১৭ জন

ভারতে করোনায় মৃত্যু ৩ হাজার ৪১৭ জন

শনিবার ভারতে দৈনিক সংক্রমণ ৪ লক্ষ ছাড়িয়েছিল। রবিবার এবং সোমবার তা কিছুটা কমেছে। অবশ্য শনিবারের তুলনায় গত দু’দিন করোনা পরীক্ষাও হয়েছে কম। সোমবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের।

ভিড়ে হারিয়ে যাননি, বহু হিসেব উল্টে জয় এনেছেন যাঁরা

ভিড়ে হারিয়ে যাননি, বহু হিসেব উল্টে জয় এনেছেন যাঁরা

রুপালি পর্দার তারকা হয়েও সে ইমেজ কাজে আসেনি বহু প্রার্থীর। তবে সকলের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। উল্টা, ভোটবাক্সে চমক দিয়েছেন বেশ কয়েক জন তারকা প্রার্থী। এর মধ্যে প্রথম বার রাজনীতির ময়দানে পা রাখা কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র বা জুন মালিয়ার মতো টলিউড অভিনেতারা যেমন রয়েছেন।

পশ্চিমবঙ্গ নির্বাচন: হারলেন টলিউডের পায়েল-রুদ্রনীল-শ্রাবন্তীরা

পশ্চিমবঙ্গ নির্বাচন: হারলেন টলিউডের পায়েল-রুদ্রনীল-শ্রাবন্তীরা

নিজের বৃত্তে কমবেশি প্রায় সকলেই জনপ্রিয়। তবে রবিবার ভোটগণনার দিন যেন বাস্তবের কঠোর জমিতে আছড়ে পড়লেন টলিউডের বহু তারকা। নিজের বৃত্তের জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারলেন না টলিউডের বহু তারকাই। লাল, সবুজ বা গেরুয়া— শিবিরের রং যা-ই হোক না কেন, ভোটবাক্সে নিজেদের জনপ্রিয়তার প্রতিফলন ঘটাতে পারেননি তাঁরা।

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৩ হাজার ৬৮৯

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৩ হাজার ৬৮৯

ভারতে দৈনিক সংক্রমণ শনিবার পার করেছিল ৪ লক্ষের গণ্ডি। রবিবার তা একটু কমেছে। রবিবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৫ লক্ষ ৫৭ হাজার ৪৫৭ জন। দৈনিক আক্রান্ত ৪ লক্ষের নীচে নামলেও দৈনিক মৃত্যু রবিবারও সাড়ে তিন হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা ভারতে প্রাণ কেড়েছে ৩ হাজার ৬৮৯ জনের।