ভারত

পশ্চিমবঙ্গে ১২৭ আসনে তৃণমূল, ১০৮ আসনে এগিয়ে বিজেপি

পশ্চিমবঙ্গে ১২৭ আসনে তৃণমূল, ১০৮ আসনে এগিয়ে বিজেপি

একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষে এবার ফলাফল। পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসবে কোন দল? এই উত্তরের প্রতীক্ষাতেই রয়েছে বঙ্গবাসী। যদিও করোনাভাইরাসের দাপটে কাবু ভারত। তার মধ্যেই রবিবার (২ মে) সকাল থেকে শুরু হল ভোটগণনা। সর্বশেষ খবর অনুযায়ী তৃণমূল ১২৭ আসনে, বিজেপি ১০৮ আসনে, সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে রয়েছে।

ভারতে একদিনে করোন সংক্রমণ ছাড়াল ৪ লাখ, মৃত্যুও সাড়ে ৩ হাজারের বেশি

ভারতে একদিনে করোন সংক্রমণ ছাড়াল ৪ লাখ, মৃত্যুও সাড়ে ৩ হাজারের বেশি

চার লাখ ছাড়িয়ে গেল ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে তৈরি হল নতুন রেকর্ড। দেশটিতে তো বটেই, সারা বিশ্বে এই প্রথম কোনও একটি দেশে আক্রান্তের সংখ্যা এক দিনে ৪ লক্ষ ছাড়াল। দৈনিক আক্রান্ত ৩ লাখ ছাড়ানোর ৯ দিনের মাথায় তা পৌঁছে গেল ৪ লখে। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে গত এক সপ্তাহে কী ভাবে বেড়েছে ভারতে দৈনিক সংক্রমণ।

মধ্যরাতে ভারতে গুজরাটে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৮

মধ্যরাতে ভারতে গুজরাটে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৮

ভারতের গুজরাটের ভরুচে একটি কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদুর্ঘটনায় ১৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।  স্থানীয় সময় শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে আগুন লাগে ওই হাসপাতালে। 

ভারতে করোনায় মৃত্যু এক দিনে ৩ হাজারের ছাড়াল, সংক্রমণ ৪ লাখের কাছাকাছি

ভারতে করোনায় মৃত্যু এক দিনে ৩ হাজারের ছাড়াল, সংক্রমণ ৪ লাখের কাছাকাছি

ভারতে করোনাভাইরাসের সংক্রমনের সাথে সাথে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছিলেন, মে মাসে করোনা সংক্রমণ শীর্ষে গিয়ে পৌঁছবে। সংক্রমণে লাগাম টানা তো যাচ্ছেই না, বরং উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ। করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষের কাছাকাছি। মৃত্যু ৩ হাজার ৪শত ছাড়িয়েছে।

পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসছেন মমতা: বুথফেরত জরিপে আভাস

পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসছেন মমতা: বুথফেরত জরিপে আভাস

আট দফা ভোটের শেষে বুথফেরত সমীক্ষায় ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে কোনও স্পষ্ট দিশা পাওয়া গেল না। অধিকাংশ মূলস্রোতের সমীক্ষাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তাতে শাসক তৃণমূলকে সামান্য এগিয়ে রাখা হয়েছে।

করোনায় চিকিৎসা সহায়তা নিয়ে ভারতের পাশে বাংলাদেশ

করোনায় চিকিৎসা সহায়তা নিয়ে ভারতের পাশে বাংলাদেশ

ভারতের করোনা মহামারী পরিস্থিতির অবনতির জেরে জরুরি ভিত্তিতে ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতের মানুষের পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছে বাংলাদেশ। 

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৩৬৪৫ জন

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৩৬৪৫ জন

করোনা মহামারিতে এখন হট স্পটে পরিণত হয়েছে ভারত। প্রতিদিনই মৃত্যু এবং আক্রান্তে রেকর্ড করছে দেশটি। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ফের বাড়ল দেশটিতে। সেই সঙ্গে একদিনে মৃত্যুও এই প্রথম বার সাড়ে তিন হাজার পেরিয়ে গেছে। এই আক্রান্ত বৃদ্ধির জেরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গেছে।

করোনা-সতর্কতা নিয়ে পশ্চিমবঙ্গে শেষ দফার ভোট শুরু

করোনা-সতর্কতা নিয়ে পশ্চিমবঙ্গে শেষ দফার ভোট শুরু

করোনা মহামারিতে এখন হট স্পটে পরিণত হয়েছে ভারত। প্রতিদিনই মৃত্যু এবং আক্রান্তে রেকর্ড করছে দেশটি। এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে শেষ দফার নির্বাচন হচ্ছে। বৃহস্পতিবার অষ্টম দফায় রাজ্যে মোট ৩৫ আসনে নির্বাচন।

বিশেষ ব্যবস্থায় ভারত থেকে দেশে ফিরলো ৯১ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী

বিশেষ ব্যবস্থায় ভারত থেকে দেশে ফিরলো ৯১ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই-কমিশন অফিসে এনওসি নেয়া ৯১ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী আজ সকাল থেকে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছেন।