ভারতজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে করোনাভাইরাস। দেশুটতে দৈনন্দিন আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছে তিন লক্ষের গণ্ডি। ওষুধ নেই, অক্সিজেন-ভ্যাকসিনের আকাল। রাজধানী দিল্লি-সহ একাধিক রাজ্যে মৃতের সংখ্যা উর্ধ্বমুখী।
ভারত
ভারতে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার ছাড়িয়ে গেল। মঙ্গলবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৩৭ হাজার। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। করোনাভাইরাসের জেরে এই প্রথম ভারতে একদিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল। সেই সঙ্গে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যাও ২ লক্ষ পার করল। গত সাড়ে ৩ মাসে দেশটিতে মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।
পালঘরের পরে এবার ভারতের মহারাষ্ট্রের থানে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) মাঝরাতে আগুন লেগে যায় ওই বেসরকারি হাসপাতালে। অন্তত ৪ জন রোগীর মৃত্যু হয়েছে।
করোনাভাইরাস আতঙ্ক ক্রমেই গ্রাস করছে ভারতের জনগনকে। এর মধ্যেই আগামীকাল বৃহস্পতিবার ভারতেরে পশ্চিমবঙ্গের শেষ দফার নির্বাচন। গত দুই দফার মত এবারও ঝামেলা, অশান্তি এড়াতে নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতি সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্রের খবর, সোমবার ভারতীয় সময় রাত ১০ টা নাগাদ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় মোদীর। সবরকম ভাবে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে কোভিশিল্ডের কাঁচামালের সরবরাহও নিরবচ্ছিন্ন রাখার আশ্বাসও তিনি দিয়েছেন।
প্রায় দু’সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলার পর মঙ্গলবার একটু হলেও কমল ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। এ নিয়ে দেশটিতে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হলেন ১ কোটি ৭৬ লক্ষ ৩৬ হাজার ৩০৭ জন। গত কয়েকদিনে ভারতের দৈনিক মৃত্যুতে প্রতিদিন তৈরি হয়েছে নতুন রেকর্ড।
প্রায় প্রতিদিনই করোনা শনাক্তের রেকর্ড হচ্ছে ভারতে৷ ধারণা করা হচ্ছে এর পেছনে দেশটিতে শনাক্ত হওয়া করোনার নতুন রূপের ভূমিকা রয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত পাওয়া কিছু তথ্য তুলে ধরা হল।
ভারতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে মারণ ব্যধি করোনাভাইরাস। সংক্রমণ আর মৃত্যু উভয়ই বাড়ছে।
বাংলাদেশ সরকার ভারতের সাথে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতে বেড়েই চলেছে সংক্রমণ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা তার আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। টানা ৪ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের বেশি। রবিবার (২৫ এপ্রিল) আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজার ৭০০-র বেশি।