ঢাকা-পঞ্চগড় রুটের বাসের ভাড়া কমবে ১৩ টাকা ৩২ পয়সা। আর ঢাকা থেকে সবচেয়ে কাছের জেলা মুন্সীগঞ্জের পথে ভাড়া কমবে মাত্র ৮১ পয়সা। আজ মঙ্গলবার (২ এপ্রিল) থেকে এটি কার্যকর শুরু হবে। এমনটাই জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
- ‘সুলতান সম্মাননা পদক’ পাচ্ছেন চিত্রশিল্পী আব্দুস সাত্তার
- * * * *
- কারণ ছাড়াই বাড়ছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর
- * * * *
- শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
- * * * *
- দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তিনটি বন্দুক হামলায় নিহত ১১
- * * * *
- এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ
- * * * *
ভাড়া
প্রতি কিলোমিটার বাস ভাড়া ৩ পয়সা কমছে। ডিজেলের দাম ২ দফায় লিটারে ৩ টাকা কমায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি এ সুপারিশ করেছে।
ডিজেল ও কেরোসিনের দাম কমানোর পর নতুন বাস ভাড়া নির্ধারণে সোমবার বৈঠক করবে সরকারি কমিটি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার দুপুর ১২টায় বিআরটিএ সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেছেন, কোনো ঈদেই মালিকপক্ষ যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করে না। একটি চক্র প্রতি ঈদে বাড়তি ভাড়া আদায়ের কাজটি করে।
মেট্রোরেলের ৭ হাজার ৫৮০ বর্গফুট ক্যানটিনের মাসিক ভাড়া মাত্র ১ হাজার টাকা কীভাবে হলো তা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে ১ হাজার টাকা ভাড়া চুক্তির নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়কে বাড়তি ভাড়া আদায় বন্ধে গোয়েন্দা সংস্থার মাধ্যমে গণপরিবহনের ভাড়া পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা।
গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে দেশে বাড়ি ভাড়া গড়ে পাঁচ দশমিক ৮৯ শতাংশ বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। আগের বছর ২০২২ সালের একই সময়ে ভাড়া বেড়েছিল ৫.৮৬ শতাংশ।
কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া ১০০ টাকা থেকে ২০০ টাকা নির্ধারণ করায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ ঘটনায় বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
হাফ ভাড়া না নেওয়ার অভিযোগে ভিআইপি ও বিকাশ পরিবহনের পাঁচটি বাস আটকে দিয়েছেন ঢাকা কলেজের ছাত্ররা।
কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হুট করে গ্যাসের প্রিপেইড মিটারের ভাড়া দ্বিগুণ করার অভিযোগ উঠেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন গ্রাহকরা।