ভূমি

জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

জাপানের উত্তরপূর্বাঞ্চলে বৃহস্পতিবার ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত চারজন মারা গেছেন এবং ১০৭ জন আহত হয়েছেন। ভূমিকম্পে বিপুল সংখ্যক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ব্রাজিলে ভূমিধস ও প্রবল বর্ষণে ৯৪ জনের মৃত্যু

ব্রাজিলে ভূমিধস ও প্রবল বর্ষণে ৯৪ জনের মৃত্যু

ব্রাজিলের পেট্রোপলিস শহরে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৪ জনের প্রাণহানি ঘটেছে। ব্রাজিলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার জানানো হয়েছে, পেট্রোপলিস শহরের রাস্তাগুলো প্রবল বন্যায় নদীতে পরিণত হয়েছে এবং ঘরবাড়ি ভেসে গেছে। এই ঘটনার পর ২৪ জনকে জীবীত উদ্ধার করা হয়েছে এবং ৪০০-এর বেশি মানুষ গৃহহীন হয়েছেন।

ব্রাজিলে ঝড়-বৃষ্টি : ভূমিধস ও বন্যায় ১৮ জনের প্রাণহানি

ব্রাজিলে ঝড়-বৃষ্টি : ভূমিধস ও বন্যায় ১৮ জনের প্রাণহানি

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর কাছে একটি পর্যটক শহরে মঙ্গলবার প্রবল বৃষ্টির কারনে ভূমিধস ও বন্যা দেখা দেয় এবং এতে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটে।

আফগানিস্তানে ভূমিকম্প

আফগানিস্তানে ভূমিকম্প

আফগানিস্তানের ৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমের আশকাশামে শনিবার গ্রিনিচমান সময় ০৪:১৬:০১ টায় একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায়। 

ব্রাজিলে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, মৃত ১৯

ব্রাজিলে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, মৃত ১৯

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্রবল বৃষ্টির কারনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৯জন প্রাণ হারিয়েছে।এদের মধ্যে সাতটি শিশু রয়েছে। এছাড়া প্রায় পাঁচ’শ লোক বাস্তুুচ্যুত  হয়েছে।

কারমাডিস দ্বীপমালায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

কারমাডিস দ্বীপমালায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরীয় কারমাডিস দ্বীপমালায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার গ্রীনিচ মান সময় ০২৪৬ টায় দ্বীপমালা ভূমিকম্পে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৩৩ কিলোমিটার গভীরে, কেন্দ্রস্থল ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৪ দশমিক ৭ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ।

টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্প

টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৪০মিনিটের দিকে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।