মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পারিবারিক কলহের জেরে মানিকগঞ্জে এক আইনজীবীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পোড়রা এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সালেহা আক্তার পৌরসভার পোড়রা এলাকার আইনজীবী আব্দুল্লাহ আল রজবের স্ত্রী। 

ঘূর্ণিঝড় রেমাল : সুন্দরবন থেকে ৪০টি প্রাণীর মরদেহ উদ্ধার

ঘূর্ণিঝড় রেমাল : সুন্দরবন থেকে ৪০টি প্রাণীর মরদেহ উদ্ধার

উপকূলের রক্ষাকবজ সুন্দরবন। সেই সুন্দরবন ক্ষতবিক্ষত হয়েছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে। ঝড় চলে গেলেও সুন্দরবনে রয়ে গেছে সেই ক্ষতচিহ্ন। মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৪০টি বন্যপ্রাণীর মরদেহ। বনের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিল এসব মৃতদেহ।

কুষ্টিয়ায় ১১ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ১১ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় বাইপাস সড়কের পাশে খাল থেকে ১১ দিন আগে নিখোঁজ ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাইপাস সড়কের পাশে রোজ হলিডে পার্ক সংলগ্ন খাল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

যাত্রাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর কাজীরগাও ভাড়া বাসা থেকে রোকন দেব (২৮) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

কক্সবাজার সৈকতে ভেসে আসা তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে ভেসে আসা তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) রাত ৯টার দিকে কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

কলকাতায় এমপি আনারের মরদেহ উদ্ধার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতায় এমপি আনারের মরদেহ উদ্ধার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এমপি আনার খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না।

ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, ২ নারী আটক

ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, ২ নারী আটক

ফেনীর ছাগলনাইয়ার বাঁশপাড়া এলাকায় অণ্ডকোষ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।বুধবার (২২ মে) সকাল ৭টার দিকে জমাদ্দার বাজারের উত্তর পাশের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।