দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি।
মহাসচিব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে। এ কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না।
গাজায় চলমান সংঘাত বন্ধে বিরল পদক্ষেপ নিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অবরুদ্ধ গাজায় জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগের আহ্বান জানান নিরাপত্তা পরিষদের প্রতি। খবর আল জাজিরার।
আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
ফিলিস্তিনের গাজা উপত্যকা শিশুদের গণকবরে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘গাজায় শত শত শিশু নিহত হয়েছে। প্রতিদিন অসংখ্য শিশু আহত হচ্ছে। এই সংঘাত নিষ্পাপ শিশুদের জীবন কেড়ে নিচ্ছে।’ খবর বিবিসির।
ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলা অকারণে ও অযথা হয়নি। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় গাজাবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার কারণেই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে—মঙ্গলবার (২৪ অক্টোবর) নিরাপত্তা পরিষদের বৈঠকে এমন মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
হামাসের হামলার বিপরীতে ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত উভয়পক্ষে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন হাজারো মানুষ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থা আর বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বড় বিভক্তির দিকে এগোচ্ছে বিশ্ব।
ব্যাংককে নিয়মিত শারীরিক পরীক্ষা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। সোমবার সন্ধ্যায় সস্ত্রীক ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বিএনপি মহাসচিব আজ সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জনসভা অথবা সংবাদ সম্মেলনে একের পর এক মিথ্যার রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। আমার কাছে তো মনে হয় যে, “এই মির্জা আলমগীর আর মির্জা আলমগীর নেই; মিথ্যা আলমগীর হয়ে গেছেন।”